India Bullet Train: জাপানের প্রযুক্তিতেই ভারতে ছুটবে প্রথম নিজস্ব বুলেট ট্রেন, কী কী সুবিধা পাবেন?

India Bullet Train features: ভারত ইতিমধ্যেই জাপানি শিনকানসেন প্রযুক্তি ব্যবহার করে মুম্বই-আহমেদাবাদ দ্রুতগতির রেল প্রকল্পের কাজ করছে। ট্রেনটির নাম 'বি২৮'। বেঙ্গালুরুতে এই বুলেট ট্রেন তৈরি হচ্ছে। এই বিশেষ উদ্যোগের লক্ষ হল দীর্ঘমেয়াদে দেশীয় দক্ষতা বৃদ্ধি করা এবং বিদেশি ব্যবস্থার উপর নির্ভরতা কমানো।

India Bullet Train: জাপানের প্রযুক্তিতেই ভারতে ছুটবে প্রথম নিজস্ব বুলেট ট্রেন, কী কী সুবিধা পাবেন?
বুলেট ট্রেনImage Credit source: TV9 Bharatvarsh

Apr 26, 2026 | 4:55 PM

নয়া দিল্লি : প্রযুক্তিতে একটি মাইলফলক অর্জন করতে চলেছে ভারতীয় রেল। ভারতে ছুটবে দেশেরই তৈরি বুলেট ট্রেন। ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। সব ঠিক থাকলে ২০২৭ সালের এপ্রিলের মধ্যে চালু হতে চলেছে দেশের প্রথম বুলেট ট্রেন। জানা গিয়েছে, ঘণ্টায় ২৮০ কিলোমিটার বেগে ছুটবে বুলেট ট্রেন। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ট্রেনটি ভারতীয় রেলের সহযোগিতায় ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) দ্বারা তৈরি করা হচ্ছে।

কীভাবে ডিজ়াইন করা হচ্ছে বুলেট ট্রেন?

টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, ভারত ইতিমধ্যেই জাপানি শিনকানসেন প্রযুক্তি ব্যবহার করে মুম্বই-আহমেদাবাদ দ্রুতগতির রেল প্রকল্পের কাজ করছে। ট্রেনটির নাম ‘বি২৮’। বেঙ্গালুরুতে এই বুলেট ট্রেন তৈরি হচ্ছে। এই বিশেষ উদ্যোগের লক্ষ হল দীর্ঘমেয়াদে দেশীয় দক্ষতা বৃদ্ধি করা এবং বিদেশি ব্যবস্থার উপর নির্ভরতা কমানো। বুলেট ট্রেনে আধুনিক সুযোগ-সুবিধা, যাত্রীদের জন্য উন্নত এবং অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা থাকবে। জানা গিয়েছে, ট্রেনটি ভারতের জলবায়ুর কথা মাথায় রেখে ডিজাইন করা হচ্ছে।

বুলেট ট্রেন চালু হলে খরচ কমবে

বুলেট ট্রেন তৈরির এই উদ্যোগের মূল লক্ষ্য হল ভারতের রেল পরিকাঠামোকে শক্তিশালী করা। বিশেষজ্ঞরা মনে করেন, দেশীয় প্রযুক্তিতে একটি উচ্চ-গতির ট্রেন তৈরি করলে যাত্রার সময় যেমন কম লাগবে, তার সঙ্গে খরচও কমবে। একইসঙ্গে রফতানি এবং প্রযুক্তিগত অগ্রগতির জন্য নতুন সুযোগও তৈরি করবে। বুলেট ট্রেন তৈরির কাজ আপাতত ধীরে ধীরে শুরু হয়েছে। ট্রেন তৈরির ক্ষেত্রে ডিজ়াইন থেকে শুরু করে সুরক্ষা-সহ প্রতিটি বিষয়কে মাথায় রাখা হচ্ছে। কাজ শেষ হলেই তা চালু হবে। তবে জনসাধারণের জন্য চালু করার আগে ট্রেনটি কয়েকটি পরীক্ষা বা ট্রায়াল রানের মধ্যে দিয়ে যাবে। পরীক্ষা-নিরীক্ষার ফলাফলের উপরে ভিত্তি করে পরিষেবা চালু হবে।

Follow Us