AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Iphone: ভারতে বাড়ছে অ্যাপলের উৎপাদন! তৈরি হচ্ছে কর্ম সংস্থানও?

Iphone: ২০২৪ অর্থবর্ষে এই সংস্থা ভারতে ১৪ বিলিয়ন ডলারের আইফোন নির্মাণ এবং অ্যাসেম্বল করেছিল। যার মধ্যে ১০ বিলিয়ন ডলার মূল্যের আইফোন রপ্তানি করেছিল।

Iphone: ভারতে বাড়ছে অ্যাপলের উৎপাদন! তৈরি হচ্ছে কর্ম সংস্থানও?
Image Credit: Justin Sullivan
| Updated on: Nov 29, 2024 | 1:02 PM
Share

নয়াদিল্লি: হু হু করে ছুটে চলেছে ভারতে ‘অ্যাপেল’-এর রথের চাকা। ২০২৫ অর্থবর্ষে প্রথম সাত মাসেই ১০ বিলিয়ন ডলারের আইফোন উৎপাদন করেছে সংস্থা। যার মধ্যে ৭ বিলিয়ন ডলারের আইফোন কেবল রপ্তানিই হয়েছে। আর এই ব্যপক উৎপাদনের পিছনে রয়েছে সরকারের প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ (পিএলআই) প্রকল্প বলেই জানিয়েছে কেন্দ্র।

২০২৪ অর্থবর্ষে এই সংস্থা ভারতে ১৪ বিলিয়ন ডলারের আইফোন নির্মাণ এবং অ্যাসেম্বল করেছিল। যার মধ্যে ১০ বিলিয়ন ডলার মূল্যের আইফোন রপ্তানি করেছিল।

নিজের এক্স মাধ্যমে ভারতের ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এটি স্মার্টফোন পিএলআই স্কিমের জন্য আরেকটি মাইলফলক।

তিনি লেখেন, “অ্যাপল ১০ বিলিয়ন ডলার মূল্যের আইফোন উৎপাদন করেছে এবং ৭ বিলিয়ন ডলারের আইফোন রপ্তানি করেছে। ৭ মাসে ভারত থেকে মোট স্মার্টফোন রপ্তানি হয়েছে ১০.৬ বিলিয়ন ডলারের বেশি।”

অশ্বিনী বৈষ্ণব জানান, অ্যাপল গত চার বছরে ১,৭৫,০০০ নতুন চাকরি তৈরি করেছে যার মধ্যে ৭২ শতাংশের বেশি মহিলা।

ক্যালিফোর্নিয়া ভিত্তিক এই টেক সংস্থা ২০২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে ভারত থেকে ৬০হাজার কোটি টাকার আইফোন রপ্তানি করেছে। এপ্রিল-অক্টোবরে প্রতি মাসে প্রায় ৮,৪৫০ কোটি টাকার আইফোন রপ্তানি করেছে।

ভারতে অ্যাপলের অপারেটিং আয় ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা ২০২৪ অর্থবর্ষে ৬৬,৭০০ কোটি টাকা ছিল। গত অর্থবর্ষে ২,৭৪৬ কোটি টাকা লাভ হয়েছিল।

অ্যাপলের সিইও টিম কুক এই বিষয়ে বলেন, “আমরা ভারতে যে উৎসাহ দেখে অভিভূত। আমরা এবারে রেকর্ড অ্যায় করেছি। অ্যাপলের জন্য এটি অসাধারণ বছর ছিল।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?