
দিল্লি: প্রিপেড গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে রিলায়েন্স জিও। গ্রাহকদের জন্য এবার ‘একটি কিনলে একটি ফ্রি JIO BUY 1 GET 1 অফার দেওয়া হচ্ছে। এর মাধ্যমে একটি রিচার্জ করলেই আর এক মাস পরিষেবা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। তবে এই অফারটি যাঁরা পাওয়ার যোগ্য, তাঁদের মোবাইলে সংস্থার তরফে এসএমএস পাঠিয়ে বিষয়টি জানানো হচ্ছে।
কিভাবে কাজ করবে এই অফার?
এই অফারের আওতায় নির্দিষ্ট প্ল্যান দিয়ে রিচার্জ করলে গ্রাহকরা কোনও অতিরিক্ত টাকা ছাড়াই আরও এক মাস পরিষেবা পাবেন। ২৯৯ ও ৩৪৯ টাকার প্রিপেড প্ল্যানের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাচ্ছে। তবে এই অফারের সুবিধে পেতে হলে আপনাকে মাই জিও অ্যাপের মাধ্যমে রিচার্জ করতে হবে। গ্রাহকের বর্তমান প্ল্যান শেষ হলে আপনা থেকেই চালু হয়ে যাবে এই অতিরিক্ত এক মাসের বিনামূল্যের প্ল্যান।
কারা পাবেন এই সুবিধা?
জিওর সংস্থা জানিয়েছে, সবাইকে এই পরিষেবা দেওয়া হবে না। সীমিত সময়ের জন্য শুধু নির্বাচিত কিছু গ্রাহকই এই সুবিধে পাবেন। যাঁরা এই অফারের যোগ্য, তাঁদের মোবাইলে জিওর তরফে একটি মেসেজ করে জানানো হবে যে সংশ্লিষ্ট নম্বরে JIO BUY 1 GET 1 অফারটি উপলব্ধ রয়েছে। পাশাপাশি কোন রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে, সেটিও উল্লেখ করা আছে। যাঁরা জিওর থেকে কোনও এসএমএস পাননি, তাঁরা এই অফার পাবেন না। কত দিন অবধি এই অফার চলবে, বা কিভাবে গ্রাহকদের নির্বাচিত করা হচ্ছে – সেসব নিয়ে কিছু জানায়নি সংস্থাটি।