JIO Recharge: যত খুশি ডাউনলোড করুন, রাতে আনলিমিটেড 5G! বড় ঘোষণা জিওর!

Mobile Internet: স্বল্পমেয়াদি ডেটা ব্যবহারের জন্যও নতুন প্যাক এনেছে জিও। ১৫ টাকার প্যাকে ১ দিনের জন্য আনলিমিটেড 5G ডেটা পাওয়া যাবে। অন্যদিকে, ২৫ টাকার প্যাকে এই সুবিধা মিলবে ২ দিনের জন্য। সংস্থার দাবি, এই প্যাকগুলিতে ডাউনলোডের নির্দিষ্ট সীমা, স্পিড ওঠানামা বা ব্যবহারের কোনও সীমা নেই।

JIO Recharge: যত খুশি ডাউনলোড করুন, রাতে আনলিমিটেড 5G! বড় ঘোষণা জিওর!
জিওImage Credit source: Getty Images

|

Nov 26, 2026 | 3:56 PM

নয়াদিল্লি: নতুন বছরের আগে গ্রাহকদের জন্য বড়সড় চমক নিয়ে এল JIO। সংস্থার ১০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে বাজারে এল নতুন ‘Happy New Year 2.0’ প্রিপেড রিচার্জ পোর্টফোলিও। এই নতুন প্ল্যানে থাকছে আনলিমিটেড 4G ও 5G ডেটা, আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন ১০০টি এসএমএস-এর সুবিধা। নতুন রিচার্জ এই প্ল্যানের দাম শুরু হচ্ছে মাত্র ৩৯৯ টাকা থেকে। পাশাপাশি ৩৯৯৯ টাকার বার্ষিক প্ল্যানও নিয়ে এসেছে সংস্থা। শুধু তাই নয়, গ্রাহকদের জন্য ১৫ টাকা থেকে শুরু হওয়া স্বল্পমেয়াদি 5G ডেটা অ্যাড-অন এবং ৫০ টাকার নাইট প্যাকও ঘোষণা করেছে জিও।

৩৯৯ টাকার প্ল্যান-

নতুন এই ‘Happy New Year 2.0’ পোর্টফোলিওর অন্যতম আকর্ষণ ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যান। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। এতে গ্রাহকরা পাবেন আনলিমিটেড 4G ও 5G ডেটা, লোকাল, STD ও রোমিং-সহ আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা। এর সঙ্গে প্রতিদিন ১০০টি এসএমএস পাঠানো যাবে।

তবে শুধু ডেটা ও কলিং নয়, এই প্ল্যানের সঙ্গে একাধিক ডিজিটাল সুবিধাও যুক্ত করেছে জিও। থাকছে ১২ মাসের Canva Pro সাবস্ক্রিপশন, যার মূল্য প্রায় ৪০০০ টাকা। সঙ্গে থাকবে Jio Hotstar, Jio TV-র মাধ্যমে FanCode অ্যাক্সেস, Jio Games Mobile এবং 50 GB Jio AI Cloud স্টোরেজ। এর সঙ্গে রয়েছে Justdial Lite, হাইপারলোকাল কুপন এবং ডিজিটাল ডায়েরি-র সুবিধাও।

যাঁরা বারবার রিচার্জের ঝামেলা এড়াতে চান, তাঁদের জন্য ৩৯৯৯ টাকার বার্ষিক প্ল্যান এনেছে জিও। এই প্ল্যানের বৈধতা ৩৬৫ দিন। এতে থাকছে আনলিমিটেড 4G ও 5G ডেটা, আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন ১০০টি এসএমএস। এই প্ল্যানের সঙ্গেও থাকবে ১২ মাসের Canva Pro Lite সাবস্ক্রিপশন, সঙ্গে থাকবে Jio Hotstar, Jio TV-র মাধ্যমে FanCode অ্যাক্সেস, Jio Games Mobile এবং 50 GB Jio AI Cloud স্টোরেজ।

নাইট স্পেশাল প্যাক-

স্বল্পমেয়াদি ডেটা ব্যবহারের জন্যও নতুন প্যাক এনেছে জিও। ১৫ টাকার প্যাকে ১ দিনের জন্য আনলিমিটেড 5G ডেটা পাওয়া যাবে। অন্যদিকে, ২৫ টাকার প্যাকে এই সুবিধা মিলবে ২ দিনের জন্য। সংস্থার দাবি, এই প্যাকগুলিতে ডাউনলোডের নির্দিষ্ট সীমা, স্পিড ওঠানামা বা ব্যবহারের কোনও সীমা নেই। এর সঙ্গেই ৫০ টাকার বিশেষ ‘নাইট প্যাক’ চালু করেছে জিও। এই প্যাকের বৈধতা ২৮ দিন। এর ফলে প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৫টা ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। বিশেষ বিষয় হল, রাতের এই ডেটা গ্রাহকের নিয়মিত দিনের ডেটা ব্যালান্স থেকে কাটা হবে না। ফলে রাতের বেলা বড় ফাইল ডাউনলোড, ভিডিও স্ট্রিমিং, ব্যাক আপ, গেম খেলা – এসবের ক্ষেত্রে প্যাক কার্যকর হতে পারে।

জিও-র ঘোষণা অনুযায়ী, ৩৯৯ টাকা ও ৩৯৯৯ টাকার প্ল্যান ও ২৫ টাকার অ্যাড-অন ২৪ নভেম্বর ২০২৬ থেকেই রিচার্জের জন্য উপলব্ধ হয়েছে। অন্যদিকে, ৫০ টাকার ‘নাইট অনলি ডেটা প্যাক’ চালু হয়েছে আজ, ২৬ নভেম্বর থেকে। গ্রাহকরা অ্যাপ, জিও-র ওয়েবসাইট, জিও স্টোর বা যেকোনও রিটেল আউটলেট থেকে রিচার্জ করতে পারবেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us