Flat-House Purchase: রেজিস্ট্রেশন ছাড়া ফ্ল্যাট-বাড়ি কিনছেন? এখনি সাবধান হন, নয়ত বাড়বে বিপদ

Flat-House Purchase: রেজিস্ট্রেশন ছাড়া বাড়ি-ফ্ল্যাট কেনা উচিত নয়। নয়তো একাধিক সমস্যায় পড়তে হতে পারে।

Flat-House Purchase: রেজিস্ট্রেশন ছাড়া ফ্ল্যাট-বাড়ি কিনছেন? এখনি সাবধান হন, নয়ত বাড়বে বিপদ
প্রতীকী ছবি

| Edited By: অঙ্কিতা পাল

Jan 15, 2023 | 9:00 AM

একটা সময় পর প্রায় সকলেই নিজের একটা স্থায়ী ঠিকানা করতে চান। বর্তমান যুগে বাড়ির তুলনায় ফ্ল্যাটের প্রতি ঝোঁক বেড়েছে বেশি। আর ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখা অত্যাশ্যক। তার মধ্যে অন্যতম হল বিনা রেজিস্ট্রেশনে কোনওদিনই ফ্ল্যাট-বাড়ি কেনা উচিত নয়। কারণ অনেক সময়েই টাকা দিয়ে কোনও কাগজপত্র পাওয়া যায় না ফ্ল্যাটের। ঠকবাজির শিকার হতে হয় ক্রেতাদের। তাই ফ্ল্যাট কেনার আগে তার রেজিস্ট্রেশন করা অত্য়াবশ্যক।

এমন অনেক গ্রাহক রয়েছেন যাঁরা বছরের পর বছর ধরে ফ্ল্যাট-বাড়ির আংশিক বা পুরো দাম মিটিয়ে দিলেও বাসস্থানের দখল পান না। বছরের পর বছর ধরে বাড়ির মালিকানার জন্য অপেক্ষা করতে করতে এবং বিল্ডার ও সরকারি অফিসে বারবার যেতে যেতে ক্লান্ত হয়ে পড়েছেন তাঁরা। তাঁদের জুতোর সুকতোলা ক্ষয়ে গেলেও দমে যাননি। বরং হার না মানা মনোভাব নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। নিজেদের অধিকার বুঝে নেওয়ার। তা আদায় করে নেওয়ার।

নয়ডা এক্সটেনশন, অর্থাৎ,দিল্লির এনসিআর আর গ্রেটার নয়ডার পশ্চিম এলাকায় এই ধরনের বাড়ির ক্রেতার সংখ্যা হাজার হাজার। অনেকেই রয়েছেন যাঁরা এখনও তাঁদের ফ্ল্যাট পাননি। আবার যাঁরা ফ্ল্যাট পেয়ে গিয়েছেন তাঁরা মালিকানা পাননি। এরকম বহু ক্রেতা নয়ডা, গ্রেটার নয়ডা, বৈশালি ও বসুন্ধরা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। যাঁরা হয়তো ফ্ল্যাট পেয়েছেন, কিন্তু মালিকানার অধিকার পাননি।

বাড়ি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে রেজিস্ট্রেশন কেন জরুরি?

রেজিস্ট্রি ছাড়া বাসিন্দারা মালিকানার অধিকার পান না। পুরো টাকা শোধ করার পরেও তিনি নিজের মালিকানা দাবি করতে পারবেন না যতক্ষণ না তিনি রেজিস্ট্রেশন করাচ্ছেন। ফ্ল্যাট কিনে কোনওরকম অনিশ্চয়তা দেখা দিলেও তিনি কোনওরকম ক্ষতিপূরণ পাওয়ার অধিকারীও হবেন না। সরকারি কোনও সাহায্য় থেকেও বঞ্চিত হবেন।

হস্তান্তরের ক্ষেত্রে আনরেজিস্টার্ড ফ্ল্যাট কেনা কেন উচিত নয়?

একটি বাড়ি বা ফ্ল্যাট কেনা শুধুমাত্র আবেগ নয়। তার পাশাপাশি এটি একটি বড় আর্থিক সিদ্ধান্তও বটে। যদি কোনও দালাল বা পরিচিত রেজিস্ট্রি ছাড়াই ফ্ল্যাট কেনার পরমার্শ দেন তাহলে সঙ্গে সঙ্গেই সতর্ক হওয়া প্রয়ো

Follow Us