
দুর্গাপুজো শেষ। ৫ দিনের উৎসবের পর অবশেষে উমা ফিরে গিয়েছেন বাপের বাড়ি কৈলাস। যদিও কিছুদিন পর আবার কালীপুজো আসছে। একই সঙ্গে ৬ নভেম্বর আছে ধনতেরাসও। এই সময়ে সোনা কেনার পরিকল্পনা করছেন অনেকেই। কেউ কিনতে চান বিয়ের গয়না, কেউ আবার ভবিষ্যতের বিনিয়োগের কথা ভেবে সোনার দিকে ঝুঁকছেন। তাই কলকাতার বাজারে ২২ ও ২৪ ক্যারেট সোনার সর্বশেষ দাম জেনে নেওয়া অত্যন্ত জরুরি।
২২ অক্টোবর ২০২৬ অনুযায়ী, কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৩,২৩৫ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৪,৪৩৮ টাকা। তবে এই দাম থেকে গয়নার মেকিং চার্জ ও প্রযোজ্য ট্যাক্স-এর খরচ আলাদা করে হিসাব করতে হবে।
কলকাতায় আজ সোনার দাম কত?
২২ অক্টোবর অনুযায়ী, কলকাতায় সোনার দাম-
২২ ক্যারেট সোনা- ১৩,২৩৫ টাকা/গ্রাম
২৪ ক্যারেট সোনা- ১৪,৪৩৮ টাকা/গ্রাম
২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম- ১,৩২,৩৫০ টাকা
২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম- ১,৪৪,৩৮০ টাকা
২২ ক্যারেট না ২৪ ক্যারেট – কোন সোনা কিনবেন?
সাধারণত গয়না তৈরি করতে ২২ ক্যারেট সোনা ব্যবহার করা হয়। এতে ২৪ ক্যারেট সোনার তুলনায় অন্যান্য ধাতুর পরিমান বেশ থাকে, ফলে গয়না মজবুত হয়। ২৪ ক্যারেট সোনা হল বিশুদ্ধ সোনা। বিনিয়োগের ক্ষেত্রে সোনার কয়েন, বার বা ডিজিটাল গোল্ডের মতো বিকল্প বিবেচনা করা যায়। তবে ডিজিটাল গোল্ড কেনার আগে বেশ কিছু শর্তের বিষয়ে জানা জরুরি।
এই দামের সঙ্গে মেকিং চার্জ ও GST যোগ করা নেই। সেগুলো যোগ হলে দাম আরও বাড়বে। এমনিও দুর্গাপুজোর পর কালীপুজো, ধনতেরাস ও বিয়ের মরসুমের জন্য গয়নার দাম আরও বাড়ার সম্ভাবনা আছে। তবে সোনার দাম বাড়বে না কমবে – তা নিশ্চিতভাবে বলা যায় না। আন্তর্জাতিক বাজারে সোনার দাম, ডলারের বিনিময়মূল্য, সুদের হারের মতো একাধিক জিনিস দামের উপর প্রভাব ফেলে। তাই সোনা কেনার আগে প্রতিদিনের বাজারদর দেখা ভাল।