LIC Share Price: ভরসা ‘হারাচ্ছে’ LIC! জানেন মাত্র দু’মাসেই লগ্নিকারীদের কত টাকা ডোবাল বিমা সংস্থা? শুনলে চমকে উঠবেন…

LIC Share Price: যুগ যুগ ধরে দেশের মধ্যবিত্ত সমাজ বিনিয়োগ করে আসছে LIC-তে। সেই 'ভরসা জোগানো' সংস্থাই এখন হারাচ্ছে ভরসা।

LIC Share Price: ভরসা হারাচ্ছে LIC! জানেন মাত্র দুমাসেই লগ্নিকারীদের কত টাকা ডোবাল বিমা সংস্থা? শুনলে চমকে উঠবেন...
Image Credit source: Getty Image

|

Mar 04, 2025 | 3:48 PM

কলকাতা: ধুয়ে মুছে সাফ। দিন প্রতিদিন বাড়ছে LIC-এর ক্ষতির পরিমাণ। দেশের বিমা প্রদানকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম এটি। যুগ যুগ ধরে দেশের মধ্যবিত্ত সমাজ বিনিয়োগ করে আসছে LIC-তে। সেই ‘ভরসা জোগানো’ সংস্থাই এখন হারাচ্ছে ভরসা।

মঙ্গলে যখন শেয়ার বাজারে লেগেছে অমঙ্গল। সেই সময় নিজের টালমাটাল পরিস্থিতিকে সামাল দিয়ে, কিছুটা হলেও মাথা তুলেছে LIC-র শেয়ার। কিন্তু একদিন মাথা তুলে দাঁড়িয়ে কি অতীতের কর্মকাণ্ডকে ভোলানো সম্ভব? গত এক বছরে যে নিজের সর্বোচ্চ দাম থেকে প্রায় ২৮ শতাংশ পড়ে গিয়েছে LIC শেয়ারের দর। যার ‘দাম’ চোকাতে হচ্ছে বিনিয়োগকারীদের।

পরিসংখ্যান বলছে, গত বছরের ডিসেম্বরেও এই জীবন বিমা সংস্থার বাজার মূলধনের পরিমাণ ছিল মোট ১৪.৯ লক্ষ কোটি টাকা। যা ফেব্রুয়ারির শেষ তারিখ পা রাখতে রাখতে নেমে গিয়েছে ১৩.৪ লক্ষ কোটি টাকা। অর্থাৎ মাত্র দু’মাসেই LIC-এর ক্ষতি হয়েছে ১.৪৫ লক্ষ টাকা।

মূলত, এই রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকে দর পড়ছে শেয়ারের। তাদের তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্ট অনুযায়ী, প্রিমিয়ামের দিক থেকে অনেকটাই আয় পড়েছে তাদের। এই তিন মাসেই প্রায় ৯ শতাংশ আয় পড়ে গিয়েছে LIC-এর। গত অর্থবর্ষে এই আয়ের পরিমাণ ছিল ১ লক্ষ ১৭ হাজার ৪৩২ কোটি টাকা। কিন্তু চলতি অর্থবর্ষে তা এসে ঠেকেছে ১ লক্ষ ৭ হাজার ৩০২ কোটি টাকায়।

Loading...
Unable to load recommendations.
Follow Us