Aadhaar Card: আধার কার্ড হারিয়ে গেলে, অনলাইন বা অফলাইনে আধার কার্ডের ডিটেইল বের করে নেওয়া যায়। এই সুবিধা দেয় আধারের নিয়ামক সংস্থা, ইউআইডিএআই (UIDAI)। তবে এর জন্য প্রথমেই পুলিশ স্টেশনে গিয়ে বা অনলাইনে এফআইআর দায়ের করতে হবে।
নয়া দিল্লি: সরকারি যে কোনও কাজেই দরকার আধার কার্ড। ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে শুরু করে প্যান কার্ড, মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা থাকে। তাই আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে এসআইআর চলছে দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। এখানে আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য না করা হলেও, পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হবে। এই পরিস্থিতিতে হঠাৎ যদি আপনার আধার কার্ড হারিয়ে যায়, তাহলে কী করবেন?
চিন্তার কারণ নেই। আধার কার্ড হারিয়ে গেলে, অনলাইন বা অফলাইনে আধার কার্ডের ডিটেইল বের করে নেওয়া যায়। এই সুবিধা দেয় আধারের নিয়ামক সংস্থা, ইউআইডিএআই (UIDAI)। তবে এর জন্য প্রথমেই পুলিশ স্টেশনে গিয়ে বা অনলাইনে এফআইআর দায়ের করতে হবে। চুরি হওয়া বা হারিয়ে যাওয়া আধার কার্ডের অপব্যবহার হলে, এই এফআইআর আপনাকে আইনি সুরক্ষা দেবে।
অনলাইনে কীভাবে আধার ডিটেইল বের করবেন?
ইউআইডিএআই-র ওয়েবসাইট থেকে “Retrieve UID/EID” সার্ভিসে ক্লিক করে আধার নম্বর বের করা যায়।
এর জন্য প্রথমে https://myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid- এ ক্লিক করতে হবে