LPG Big Update: হাতে শুধু কালকের দিন, এই কাজ না করলেই LPG Cylinder নিয়ে চরম সমস্যায় পড়বেন!

LPG e-KYC Update: পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে যে  ই-কেওয়াইসি-এর নিয়ম সকল এলপিজি গ্রাহকের জন্য বাধ্যতামূলক নয়। শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি শ্রেণির গ্রাহকদের জন্য এটি প্রযোজ্য। তাদের কেওয়াইসি আপডেট করাতেই হবে। 

LPG Big Update: হাতে শুধু কালকের দিন, এই কাজ না করলেই LPG Cylinder নিয়ে চরম সমস্যায় পড়বেন!
এলপিজি সিলিন্ডারে ভর্তুকি পেতে গেলে এই কাজ করতেই হবে।Image Credit source: PTI

|

Jun 29, 2026 | 9:18 AM

নয়া দিল্লি: এখন কম-বেশি সবার বাড়িতেই এলপিজি সিলিন্ডারেই রান্না হয়। এলপিজি ব্যবহার করলেও, তার গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে অনেকেই খোঁজ রাখেন না। ফলে পরে সমস্যায় পড়তে হয়। ঠিক যেমন এলপিজি-র কেওয়াইসি নিয়ে আপডেটের কথা অনেকেই জানেন না। আগামিকাল, ৩০ জুনই শেষ তারিখ। এর মধ্যে ই-কেওয়াইসি (e-KYC) না করালে, কী হবে জানেন?

কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, যোগ্য এলপিজি গ্রাহকদের ৩০ জুনের মধ্যে আধার-ভিত্তিক বায়োমেট্রিক ই-কেওয়াইসি (e-KYC) আপডেট করতে হবে। যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে ই-কেওয়াইসি না করেন, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এলপিজি ভর্তুকির টাকা (LPG Subsidy) জমা পড়া বন্ধ হয়ে যাবে।

তবে এতে রান্নার গ্যাস বুকিং বা ডেলিভারির ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। ইন্ডেন (Indane), ভারত গ্যাস (Bharat Gas) এবং এইচপি (HP) গ্যাসের গ্রাহকরা আগের মতোই সিলিন্ডার বুক করতে এবং ডেলিভারি পাবেন। lbs ভর্তুকির টাকা না পাওয়ায়, গ্রাহকদের সিলিন্ডারের সম্পূর্ণ মূল্যই দিতে হবে।

কাদের বাধ্যতামূলকভাবে e-KYC করাতে হবে?

পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে যে  ই-কেওয়াইসি-এর নিয়ম সকল এলপিজি গ্রাহকের জন্য বাধ্যতামূলক নয়। শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি শ্রেণির গ্রাহকদের জন্য এটি প্রযোজ্য। তাদের কেওয়াইসি আপডেট করাতেই হবে।

এরা হলেন-

  • প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY)-র সুবিধাভোগীরা: যারা উজ্জ্বলা যোজনা প্রকল্পের অধীনে এলপিজি সিলিন্ডারে ভর্তুকি পান, সেই সমস্ত গ্রাহকদের প্রতি বছর  ই-কেওয়াইসি (e-KYC) করানো বাধ্যতামূলক।
  • যাঁরা ভর্তুকি পান কিন্তু এখনও e-KYC সম্পন্ন করেননি: প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY)-এর বাইরে থাকা ভর্তুকিপ্রাপ্ত গ্রাহকদেরও e-KYC করাতে হবে, যদি তাদের এখনও যাচাইকরণ বা ভেরিফিকেশন না হয়ে থাকে।
  • অন্যদিকে, যেসব গ্রাহক চলতি আর্থিক বছরে ইতিমধ্যেই ই-কেওয়াইসি করেছেন এবং তারা উজ্জ্বলা যোজনার সুবিধাভোগী নন, তাঁদের নতুন করে  ই-কেওয়াইসি (e-KYC) করার প্রয়োজন নেই।

সরকারি সূত্রের মতে, নির্ধারিত সময়সীমার মধ্যে e-KYC সম্পূর্ণ করলে ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। তাই যারা এখনও কেওয়াইসি করেননি, তাদের দ্রুত নিকটবর্তী গ্যাস এজেন্সিতে গিয়ে বা অনলাইন পদ্ধতিতে e-KYC সম্পন্ন করা উচিত।

Follow Us