LPG Gas Price: উৎসবের মরশুমের শুরুতেই হেঁশেলে আগুন, ফের দাম বাড়ল গ্যাসের

LPG Gas Price Hike News: শহর অনুযায়ী সিলিন্ডারের বর্ধিত দাম নির্ধারিত হয়েছে। দিল্লিতে ১৯ কেজি সিলিন্ডারের দাম ৬২ টাকা ৫০ পয়সা বেড়েছে। সেপ্টেম্বরে রাজধানীতে একটি ১৯ কেজি সিলিন্ডারের দাম ছিল ২,৭৪৭ টাকা ৫০ পয়সা। ১ অক্টোবর থেকে তা বেড়ে হয়েছে ২,৮১০ টাকা। কলকাতায় কত দাম হয়েছে বাণিজ্যিক গ্যাসের?

LPG Gas Price: উৎসবের মরশুমের শুরুতেই হেঁশেলে আগুন, ফের দাম বাড়ল গ্যাসের
দাম বাড়ল গ্যাসের

Oct 01, 2026 | 1:39 PM

নয়া দিল্লি: ফের দাম বাড়ল গ্যাসের (LPG Cylinder Price Hike)। উৎসবের মরশুমের শুরুতেই বড় ধাক্কা। তবে, ডোমেস্টিক বা গৃহস্থালির কাজে ব্যবহৃত গ্যাসের দাম বাড়েনি। দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসের (LPG Commercial Gas Price)। এর আগে ১ সেপ্টেম্বর ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়েছিল। অর্থাৎ এক মাসের ব্যবধানে ফের দাম বাড়ল গ্যাসের। গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব পড়বে মূলত রেস্তরাঁ, বিভিন্ন খাবারের দোকান ও ক্যাটেরিং পরিষেবায়।

কোন শহরে কত দাম বেড়েছে, দেখে নিন

দিল্লি

শহর অনুযায়ী সিলিন্ডারের বর্ধিত দাম নির্ধারিত হয়েছে। দিল্লিতে ১৯ কেজি সিলিন্ডারের দাম ৬২ টাকা ৫০ পয়সা বেড়েছে। সেপ্টেম্বরে রাজধানীতে একটি ১৯ কেজি সিলিন্ডারের দাম ছিল ২,৭৪৭ টাকা ৫০ পয়সা। ১ অক্টোবর থেকে তা বেড়ে হয়েছে ২,৮১০ টাকা।

মুম্বই

মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ৬৩.৫০ পয়সা। সেপ্টেম্বর মাসে দাম ছিল ২৭০১ টাকা। ১ অক্টোবর থেকে ১৯ কেজি সিলিন্ডার কিনতে খরচ হবে ২,৭৬৪ টাকা ৫০ পয়সা।

কলকাতা

কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডার পিছু দাম বেড়েছে ৭০ টাকা। নতুন দাম হয়েছে ২৯৫৪ টাকা। সেপ্টেম্বরে শহরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ২৮৮৪ টাকা।

পটনা

পটনায় সিলিন্ডারের দাম বৃদ্ধির অঙ্ক সবথেকে বেশি। সেখানে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৭১ টাকা ৫০ পয়সা বেড়েছে। আগে দাম ছিল ৩,০২৯ টাকা। এখন একটি সিলিন্ডার কিনতে খরচ হবে ৩১০০ টাকা ৫০ পয়সা।

লখনউ

লখনউয়ে ৬২ টাকা ৫০ পয়সা বেড়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ২৯৩২ টাকা ৫০ পয়সা।

গৃহস্থালির সিলিন্ডারের দাম অপরিবর্তিত

তবে, স্বস্তির খবর একটাই। ১৪.২ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। দিল্লিতে ঘরোয়া কাজে ব্যবহৃত সিলিন্ডারের দাম ৯৪২ টাকাই রয়েছে। মুম্বইয়ে দাম ৯৪১ টাকা ৫০ পয়সা এবং চেন্নাইয়ে ৯৫৭ টাকা ৫০ পয়সা। লখনউয়ে দাম ৯৭৯ টাকা ৫০ পয়সা এবং পটনায় ১,০৩১ টাকা ৫০ পয়সা। কলকাতায় ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ৯৬৮ টাকা।

১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধির ফলে মূলত হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের খরচ বাড়তে পারে। তবে এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব গৃহস্থালির ১৪.২ কেজির সিলিন্ডার ব্যবহারকারীদের উপর পড়ে না।

Loading...
Unable to load recommendations.
Follow Us