
নয়া দিল্লি: প্রত্যেকের ঘরে বিদ্যুতের মতোই এলপিজি সংযোগ (LPG Connection) পৌঁছে দেওয়ার শপথ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্য়েই অধিকাংশ পরিবারে এলপিজি সিলিন্ডারের সংযোগ বা কানেকশন পৌঁছেও গিয়েছে। আবার গরিব ও নিম্নবিত্ত মানুষদের সাহায্য করতে কেন্দ্রীয় সরকার এলপিজি সিলিন্ডারে সাবসিডি (LPG Cylinder Subsidy) বা ভর্তুকিও দেয়। তবে অনেকেরই অভিযোগ, সময়মতো ভর্তুকি পান না তারা। কেন অনেকের ভর্তুকি আটকে যায় জানেন? এমন হলে কী করবেন?
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে ভর্তুকি দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে। এলপিজি সিলিন্ডারে সাবসিডি বা ভর্তুকি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি (DBT)-র মাধ্যমে আসে। তবে অনেকেরই ভর্তুকি আটকে যায় নানা কারণে। তবে ভর্তুকি আটকে যাওয়ার প্রধান কারণ হল এলপিজি-আধার কার্ডের লিঙ্ক (LPG-Aadhaar Card Link) না থাকা। অর্থাৎ যদি আধার কার্ড এলপিজি কানেকশনের সঙ্গে লিঙ্ক না করা থাকে, তাহলে ভর্তুকি বা সাবসিডি আটকে যায়।
যদি আপনি ভর্তুকি না পান, তাহলে ফিডব্যাক অপশনে গিয়ে অভিযোগ জানাতে পারেন। এছাড়া হেল্পলাইনে ফোন করেও অভিযোগ জানাতে পারেন।