Bangla NewsBusiness LPG Subsidy Alert: Complete This Important Work Before June 30 or Your Subsidy May Stop
LPG Subsidy: আটকে যাবে LPG Cylinder-র Subsidy, ৩০ জুনের মধ্যে এই কাজ না করলেই বিপদ!
LPG Subsidy Deadline: যারা উজ্জ্বলা যোজনার অধীনে এলপিজি সিলিন্ডারে সাবসিডি বা ভর্তুকি পান, তাদের ভর্তুকি আটকে যেতে পারে। গ্যাসের পরিষেবাও ব্যাহত হতে পারে। কী এই গুরুত্বপূর্ণ কাজ জানেন? কবের মধ্যেই বা এই কাজ করতে হবে?
নয়া দিল্লি: এলপিজি (LPG) গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। যারা উজ্জ্বলা যোজনা (Ujjwala Yojana)-র অধীনে এলপিজি সিলিন্ডারে সাবসিডি (LPG Cylinder Subsidy) বা ভর্তুকি পান, তাদের ভর্তুকি আটকে যেতে পারে। গ্যাসের পরিষেবাও ব্যাহত হতে পারে। কী এই গুরুত্বপূর্ণ কাজ জানেন? কবের মধ্যেই বা এই কাজ করতে হবে?
এলপিজি ডিস্ট্রিবিউটররা জানিয়েছে, এলপিজি সিলিন্ডারে ভর্তুকি পাওয়ার জন্য ই-কেওয়াইসি (e-KYC) বাধ্যতামূলক করা হয়েছে। ই-কেওয়াইসি না করা থাকলে গ্যাসের সাবসিডি বা ভর্তুকি আসা বন্ধ হয়ে যাবে। ই-কেওয়াইসি আপডেট করার শেষ তারিখ হল ৩০ জুন। তার আগেই গ্রাহকদের আপডেট করতে হবে।
কীভাবে ই-কেওয়াইসি করবেন?
এই গরমে ই-কেওয়াইসি করার জন্য ব্যাঙ্ক, পোস্ট অফিস বা অন্য কোথাও ছোটার দরকার নেই। এখন বাড়ি বসেই ই-কেওয়াইসি করে নেওয়া যায় মোবাইলে। এর জন্য-
প্রথমে আপনার গ্যাস কোম্পানির অফিসিয়াল মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।
এরপরে গ্যাস কানেকশনের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে।
এরপরে অ্যাপে মাই প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে।
সেখানে এলপিজি ডিটেইলস-র অধীনে ই-কেওয়াইসি (eKYC ) অপশন দেখতে পাবেন।
এবার টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে ‘এগ্রি’ অপশনে ক্লিক করুন।
এবার ফেস স্ক্যান বা ওটিপি (OTP)-র মাধ্যমে আইডেনটিটি ভেরিফিকেশন করুন এবং সাবমিট করুন।
২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই ই-কেওয়াইসি আপডেট হয়ে যায়।
যদি গ্যাস কোম্পানির অ্যাপ না থাকে, তাহলে উমঙ্গ অ্যাপ থেকেও ই-কেওয়াইসি আপডেট করতে পারেন।