Ram Mandir: রাম মন্দির নিয়ে নিজেদের কর্মীদের জন্য বড় ঘোষণা মুকেশ অম্বানির

Ram Mandir: ওই দিন সংস্থার, তেল থেকে টিলকম সমস্ত দফতরই বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। রাম মন্দির উদ্বোধনের দিন রিজার্ভ ব্যাঙ্কের তরফেও আর্থিক বাজারে পুরোপুরি ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে।

Ram Mandir: রাম মন্দির নিয়ে নিজেদের কর্মীদের জন্য বড় ঘোষণা মুকেশ অম্বানির
রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ অম্বানি (ফাইল ছবি)Image Credit source: AP

Jan 21, 2024 | 2:38 PM

কলকাতা: রাম নামে মজেছে গোটা দেশ। ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন অর্ধদিবস বন্ধ থাকছে ব্যাঙ্ক, দিনভর বন্ধ থাকছে শেয়ার মার্কেট। ছুটি থাকছে উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, গোয়ায়। অর্ধদিবস ছুটি থাকছে রাজস্থানে। অসমেও থাকছে অর্ধ দিবস ছুটি। একই ছবি ত্রিপুরাতেও। এরইমধ্যে এবার বড় ঘোষণা করে দিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের। সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর মুকেশ অম্বানী ২২ তারিখ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সমস্ত অফিসে তার সমস্ত কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা করেছেন। তা নিয়েই চলছে শোরগোল। 

ওই দিন সংস্থার, তেল থেকে টিলকম সমস্ত দফতরই বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। রাম মন্দির উদ্বোধনের দিন রিজার্ভ ব্যাঙ্কের তরফেও আর্থিক বাজারে পুরোপুরি ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে।  শুধু ব্যাঙ্ক বা শেয়ার বাজার নয়, অর্ধদিবস বন্ধ থাকবে অনেক হাসপাতালও। জারি হয়েছে নির্দেশিকা।  শনিবার দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সের তরফেও একই ঘোষণা করা হয়েছিল। যদিও এ নিয়ে বিতর্ক শুরু হতেই তা প্রত্যাহার করে নেওয়া হয়। হাসপাতালের দাবি, রোগীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অর্ধদিবস ছুটি থাকছে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে। 

এদিকে রাম মন্দির উদ্বোধনের দিন অর্ধদিবস ছুটি ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকারও। উত্তর প্রদেশে সোমবার খুলবে না কোনও মদের দোকান। বন্ধ থাকবে স্কুল-কলেজ সহ যাবতীয় শিক্ষাপ্রতিষ্ঠান। হরিয়ানাতেও বন্ধ থাকবে সমস্ত স্কুল কলেজ। সোমবার সকাল ১১টা থেকে টিভি চ্যানেলগুলিতে সরাসরি দেখা যাবে রাম মন্দির উদ্বোধনের সম্প্রচার। 

Follow Us