My Home industries Private Limited: মাই হোম ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের মুকুটে জোড়া পালক
My Home industries Private Limited: মুম্বইয়ে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ড ম্যানুফ্যাকচারিং কংগ্রেস অ্যান্ড অ্যাওয়ার্ডস। ২০১০ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে তারা পুরস্কার প্রদান করছে। তাদের ১৬তম এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে এমএইচআইপিএলের মুকুটে শোভা পেল জোড়া পদক।

মুম্বই: দক্ষিণ ভারতের অন্যতম বড় সিমেন্ট কোম্পানি মাই হোম ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড(MHIPL)। মাই হোম গ্রুপের একটি সংস্থা হল এমএইচআইপিএল। এই সংস্থা যেমন তার গ্রাহকদের উৎকৃষ্ট প্রোডাক্ট দেওয়ায় বদ্ধপরিকর, তেমনই কর্মীদেরও সবরকম সুযোগ-সুবিধার দিকে খেয়াল রাখে। সংস্থার এইচআর নীতি প্রশংসিত হল ওয়ার্ল্ড ম্যানুফ্যাকচারিং কংগ্রেস অ্যান্ড অ্যাওয়ার্ডস ইভেন্টে। আবার পরিবেশের ক্ষতি না করে প্রযুক্তিকে গ্রহণ করে পণ্য উৎপাদনের জন্যও পুরস্কৃত হল এমএইচআইপিএল।
মুম্বইয়ে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ড ম্যানুফ্যাকচারিং কংগ্রেস অ্যান্ড অ্যাওয়ার্ডস। ২০১০ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে তারা পুরস্কার প্রদান করছে। তাদের ১৬তম এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে এমএইচআইপিএলের মুকুটে শোভা পেল জোড়া পদক।
এমএইআইপিএল সর্বদা তার কর্মীদের সুযোগ সুবিধার দিকে খেয়াল রাখে। কর্মীদের সুবিধার্থে নেওয়া নীতির সঠিক বাস্তবায়ন করে। মুম্বইয়ে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে তারই স্বীকৃতি পেল এমএইচআইপিএল। ন্যাশনাল বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল। কোম্পানির তরফে পুরস্কারটি গ্রহণ করেন সংস্থার এইচআর-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জি লক্ষ্মীনারায়ণ।
#WATCH: নজরে ওয়ার্ল্ড ম্যানুফ্যাকচারিং পুরস্কার। অনুষ্ঠানে ছিলেন জি লক্ষ্মীনারায়ণা সংস্থার সিনিয়র VP। জোড়া পুরস্কার জিতে নিল ‘মাই হোম ইন্ডাস্ট্রিজ’…
সব খবর: https://t.co/Z9cGg0jLNU#MyHomeIndustries | #MahaCements | #WorldManufacturingAwards pic.twitter.com/ajwGRMMk7J
— TV9 Bangla (@Tv9_Bangla) February 21, 2025
আরও একটি অ্যাওয়ার্ড পেয়েছে এমএইচআইপিএল। সুপার অ্যাচিভার অ্যাওয়ার্ড। সংস্থার টেকনিক্যালের ডিরেক্টর ভি এস নারাং পুরস্কারটি গ্রহণ করেন।

