
নয়া দিল্লি: চায়ের দোকান থেকে শপিং মল, অনলাইন পেমেন্টই (Online Payment) এখন যাবতীয় লেনদেনের ভরসা হয়ে উঠেছে। তবে সময় পরিবর্তনের সঙ্গে অনলাইন পেমেন্টের নিয়মও পরিবর্তিত হচ্ছে। বায়োমেট্রিক অথেনটিকেশন এখন ভারতের ইউপিআই (UPI) ব্যবস্থায় অতিরিক্ত সুরক্ষার স্তর হিসাবে উঠে আসছে। এখন ফিঙ্গারপ্রিন্ট (Fingerprint) বা ফেসিয়াল রেকগনিশনের (Facial Recognition) মাধ্যমেই পেমেন্ট হবে।
আইসিআইসিআই ব্যাঙ্ক ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পেমেন্টের ব্যবস্থা এনেছে। পাশাপাশি ফোনপে (PhonePe) ও ক্রেড (CRED)-র মতো ফিনটেক সংস্থাও ফিঙ্গারপ্রিন্ট ও ফেসিয়াল রেকগনিশনের মাধ্যমে পেমেন্টের ব্যবস্থা চালু করেছে।
অল্প টাকার লেনদেনের জন্য ইউপিআই পিনের বদলে ফিঙ্গারপ্রিন্ট বা ফেসিয়াল রেকগনিশনের মাধ্যমে করা যাবে।সর্বাধিক ৫ হাজার টাকা পর্যন্তই লেনদেন করা যাবে।
আইসিআইসিআই ব্যাঙ্ক তাদের আইমোবাইল অ্যাপ (iMobile app) গ্রাহকরা বায়োমেট্রিক ব্যবহার করে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে টাকা পাঠানো যাবে। এছাড়া কিউআর ভিত্তিক মার্চেন্ট পেমেন্ট ও অনলাইন কেনাকাটির জন্যও এই ফিচার ব্যবহার করবে।
ফোনপে-তেও ইউপিআই পেমেন্টের জন্য বায়োমেট্রিক অথেনটিকেশন ব্যবস্থা চালু করা হয়েছে। ওয়ান টাচ পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। পিন ভুলে গেলেও বায়োমেট্রিকের মাধ্যমে পেমেন্ট করা যাবে। আবার যদি বায়োমেট্রিক ভেরিফিকেশন কোনও কারণে ব্যর্থ হয়, তাহলে পিন অথেনটিকেশনের মাধ্যমে পেমেন্ট করা যাবে।
এনপিসিআই (NPCI)-র সঙ্গে অংশীদারিত্বে ক্রেড (CRED) একই রকম বায়োমেট্রিক ইউপিআই পেমেন্ট সিস্টেম চালু করেছে।