AADHAAR Card News: ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া (UIDAI) আধার কার্ড আপডেট করার প্রক্রিয়া আরও সহজ করে তুলেছে। সম্প্রতিই লঞ্চ হয়েছে আধারের নতুন অ্যাপ। এখন আর আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইন দেওয়ার কোনও দরকার নেই, বাড়ি বসেই মোবাইলে ঠিকানা আপডেট করে নিতে পারবেন।
নয়া দিল্লি: বাড়ির ঠিকানা বদল হলে, সবথেকে বড় সমস্য়া হয় আধার কার্ডে ঠিকানা বদল করা। আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সরকারি কাজ থেকে শুরু করে স্কুল-কলেজে ভর্তি বা চাকরিতে আবেদন- সব কিছুতেই আধার কার্ডের প্রয়োজন হয়। তাই আধার কার্ড নির্ভুল রাখা খুব জরুরি। আগে আধার কার্ডের নাম, মোবাইল বাড়ি বসে আপডেট করা গেলেও, আধার কার্ডে ঠিকানা আপডেট করার জন্য আধারের অফিসেই যেতে হত। এখন আর তার প্রয়োজন নেই। বাড়ি বসে আপডেট করতে পারবেন আধার কার্ডের ঠিকানাও। কীভাবে এই কাজ করবেন, দেখে নিন-
আধারের নিয়ামক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া (UIDAI) আধার কার্ড আপডেট করার প্রক্রিয়া আরও সহজ করে তুলেছে। সম্প্রতিই লঞ্চ হয়েছে আধারের নতুন অ্যাপ। এখন আর আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইন দেওয়ার কোনও দরকার নেই, বাড়ি বসেই মোবাইলে ঠিকানা আপডেট করে নিতে পারবেন।
কীভাবে আপডেট করবেন?
প্রথমে আধার অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করুন।
এরপরে অ্যাপে আপনার ১২ ডিজিটের আধার নম্বর ও মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন। এবার এমপিন বা বায়োমেট্রিক কিংবা ফেস অথেনটিকেশন যোগ করুন।
কোন তথ্য দিয়ে আধারের ঠিকানা আপডেট করতে চান, সেটা সিলেক্ট করুন। এই ধাপে আপনাকে বৈধ ঠিকানার প্রমাণপত্রের স্পষ্ট ছবি তুলে বা স্ক্যান করে আপডেট করতে হবে। ব্যাঙ্ক ডকুমেন্ট বা বিদ্য়ুতের বিল প্রমাণ হিসাবে আপলোড করা যেতে পারে।