AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bank Account Nominee: নমিনি না হয়েও পাবেন ফিক্সড ডিপোজ়িটের টাকা! কীভাবে?

Fixed Deposit Account Nominee: সবার আগে ব্যাঙ্ক যাচাই করে দেখে যে ফিক্সড ডিপোজিটে কোনও নমিনি আছে কিনা। যদি নমিনি থাকে, তাহলে প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হয়। ব্যাঙ্ক ডেথ সার্টিফিকেট ও পরিচয়পত্রের মতো নথি যাচাই করার পর নমিনির নামে টাকা দেওয়া হয়। তবে, একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, নমিনি আসলে টাকা উত্তরাধিকার সূত্রে পান না। তিনি একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন।

Bank Account Nominee: নমিনি না হয়েও পাবেন ফিক্সড ডিপোজ়িটের টাকা! কীভাবে?
ফিক্সড ডিপোজ়িট নমিনিImage Credit: Tv9 Bangla
| Updated on: May 09, 2026 | 5:24 PM
Share

নয়া দিল্লি : ব্যাঙ্কে ফিক্সড ডিপোজ়িটে নমিনি (Bank Fixed Deposit Nominee) করাটাই নিয়ম। কিন্তু অনেকেই নমিনি করেন না। সেক্ষেত্রে পরবর্তীকালে অর্থাৎ অ্যাকাউন্টের মালিকের অবর্তমানে সেই টাকা পেতে হিমশিম খেতে হয়। অনেকক্ষেত্রে টাকাও তুলতে পারেন না। যেমন আপনার মা বা বাবা-র নামে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজ়িট (Fixed Deposit) অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু, আপনাকে হয়তো অ্যাকাউন্টের নমিনি (nominee) করে রাখা হয়নি। সেক্ষেত্রে, বাবা বা মা কেউ মারা গেলে সেই টাকা কীভাবে পাবেন সন্তানরা? বারবার এরকম প্রশ্ন উঠেছে। তবে, জানেন কি নমিনি না হলেও আপনি টাকা তুলতে পারবেন। ব্যাঙ্কের কী নিয়ম আছে, দেখে নেওয়া যাক

সবার আগে ব্যাঙ্ক যাচাই করে দেখে যে ফিক্সড ডিপোজিটে কোনও নমিনি আছে কিনা। যদি নমিনি থাকে, তাহলে প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হয়। ব্যাঙ্ক ডেথ সার্টিফিকেট ও পরিচয়পত্রের মতো নথি যাচাই করার পর নমিনির নামে টাকা দেওয়া হয়। তবে, একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, নমিনি আসলে টাকা উত্তরাধিকার সূত্রে পান না। তিনি একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন।

নমিনি না থাকলে কী হবে?

নমিনি না থাকলে গোটা বিষয়টি একটু জটিল হয়ে ওঠে। সেক্ষেত্রে, মৃত ব্যক্তির নামে থাকা ফিক্সড ডিপোজ়িটের টাকা পাওয়ার জন্য আপনাকে একটি বিশেষ সার্টিফিকেট জমা দিতে হবে। ওই সার্টিফিকেটে প্রমাণ থাকতে হবে যে আপনিই আইনিত উত্তরাধিকারী। এর জন্য পরিবার সদস্য সার্টিফিকেট বা উত্তরাধিকারী সার্টিফিকেটও দিতে পারেন ব্যাঙ্কে।

ব্যাঙ্ককে আর কী জমা দিতে হবে?

সাধারণত ব্যাঙ্ককে একটি বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে। আপনার পরিচয়পত্র দিতে হবে। ফিক্সড ডিপোজিটের তথ্য প্রদান করতে হবে। ব্যাঙ্ক প্রয়োজনে এফিডেভিট বা হলফনামাও চাইতে পারে। ব্যাঙ্ক অতিরিক্ত আইনি কাগজপত্রও চাইতে পারে। যদি একাধিক উত্তরাধিকারী থাকেন, তবে ব্যাঙ্ক তাদের সবাইকে একসঙ্গে সাক্ষর করতে বলতে পারে। অথবা যদি একজন ব্যক্তি সকলের পক্ষ থেকে টাকা দাবি করেন,তবে অন্য উত্তরাধিকারীকে লেটার অব কনসেন্ট বা নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে। পরিবারের মধ্যে মতবিরোধ থাকলে কিন্তু প্রক্রিয়াটি বেশ ধীর গতিতে হয়।

Follow Us