PAN Card Rules: এপ্রিল থেকে PAN Card-এ আসছে বড় পরিবর্তন, এই সব লেনদেনে PAN লাগবেই…

Income Tax: পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্যান এবার সমস্ত আর্থিক লেনদেনে লাগবেই। খসড়া আয়কর আইনে এই প্রস্তাবনাই দেওয়া হয়েছে। নতুন অর্থবর্ষ অর্থাৎ এপ্রিল মাস থেকেই কার্যকর হবে নতুন আয়কর আইন। সেই আইনে আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক পরিবর্তন করা হয়েছে।   

PAN Card Rules: এপ্রিল থেকে PAN Card-এ আসছে বড় পরিবর্তন, এই সব লেনদেনে PAN লাগবেই...
প্রতীকী চিত্র।Image Credit source: X

|

Feb 11, 2026 | 4:47 PM

নয়া দিল্লি: প্যান কার্ডে আসছে বড়সড় বদল। পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্যান (PAN Card) এবার সমস্ত আর্থিক লেনদেনে লাগবেই। খসড়া আয়কর আইনে (Draft Income Tax) এই প্রস্তাবনাই দেওয়া হয়েছে। নতুন অর্থবর্ষ অর্থাৎ এপ্রিল মাস থেকেই কার্যকর হবে নতুন আয়কর আইন। সেই আইনে আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক পরিবর্তন করা হয়েছে।

বর্তমানে এই খসড়া আইন নিয়ে জনগণের মতামত জানতে চাওয়া হয়েছে। আগামী অর্থবর্ষ থেকেই এই নতুন আইন কার্যকর হবে। এই আইনে প্যান কার্ড নিয়ে একাধিক পরিবর্তনের কথা বলা হয়েছে।

ক্যাশ ডিপোজিট ও উইথড্রলের ক্ষেত্রে উচ্চসীমা-

খসড়া আইনে বলা হয়েছে যে যদি কোনও ব্যক্তি একটি অর্থবর্ষে এক বা একাধিক ব্যাঙ্কে ১০ লক্ষ টাকা বা তার বেশি জমা করেন বা তুলে নেন, তাহলে প্যান কার্ড লাগবে।

বর্তমানে দিনে ৫০ হাজার টাকা বা তার বেশি ব্যাঙ্ক বা কো-অপারেটিভ ব্যাঙ্কে জমা দিলে বাধ্যতামূলকভাবে প্যান উল্লেখ করতে হবে। নতুন নিয়মে নিয়মিত ব্যাঙ্কিং কাজের জন্য আর পেপারওয়ার্কের দরকার পড়বে না।

গাড়ি কেনার ক্ষেত্রে-

গাড়ি কেনার ক্ষেত্রেও প্যান কার্ডের নিয়মে পরিবর্তন করা হয়েছে। এবার থেকে দুই চাকা বা চারচাকার গাড়ি, যার দাম ৫ লক্ষ টাকার বেশি, তা কেনার সময় প্যান দেখাতে হবে বাধ্যতামূলকভাবে।  বর্তমানে যেকোনও গাড়ি বা বাইক কিনলেই, তার দাম যা-ই হোক না কেন, প্যান কার্ড দেখাতে হয়।

হাসপাতাল ও ইভেন্ট পেমেন্ট-

হোটেল, রেস্তারাঁ, ব্যাঙ্কোয়েট হল, কনভেনশন সেন্টার বা ইভেন্ট ম্যানেজারদের কাছে ১ লক্ষ টাকার বেশি লেনদেন করলে, বাধ্যতামূলকভাবে প্যানের নথি জমা দিতে হবে। বর্তমানে  হোটেল বা রেস্তোরাঁয় ৫০ হাজার টাকার বেশি লেনদেন করলে, গ্রাহকদের প্য়ান জমা দিতে হয়।

রিয়েল এস্টেটের লেনদেন-

সম্পত্তি কেনাবেচার নিয়মেও পরিবর্তন আসছে। এতদিন ১০ লক্ষ টাকার সম্পত্তি কেনা-বেচা বা উপহার দেওয়ার ক্ষেত্রে প্যান কার্ড লাগত। সেই সীমা বাড়িয়ে ২০ লক্ষ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে খসড়া আইনে।

ইন্সুরেন্স অ্যাকাউন্ট-

এবার থেকে ইন্সুরেন্সের ক্ষেত্রেও প্যান কার্ড লাগবে। এতদিন পর্যন্ত ৫০ হাজার টাকার উপরে জীবনবিমার প্রিমিয়াম হলে, তবেই প্যান কার্ড লাগত।

এছাড়াও আয়কর বিভাগের কাছে ক্রিপ্টো লেনদেনের রিপোর্ট করার নিয়ম বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে খসড়া আইনে। সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস ইতিমধ্যেই খসড়া আইনের নিয়ম প্রকাশ করেছে। মার্চ মাসের শুরুর দিকে চূড়ান্ত আইন প্রকাশ হবে।