Petrol-Diesel Price: ট্রাম্পের পার্টি হারতেই ভারতে সস্তা হবে পেট্রোল-ডিজেল? মিলল বড় আভাস

Crude Oil Price Drop: ৪ নভেম্বর আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশ হতেই দেখা যায় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ভরাডুবি হয়েছে। মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই জয়ী হয়েছে ডেমোক্র্যাটরা। আর আমেরিকার এই ফল প্রকাশের পরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় পতন হয়েছে।

Petrol-Diesel Price: ট্রাম্পের পার্টি হারতেই ভারতে সস্তা হবে পেট্রোল-ডিজেল? মিলল বড় আভাস
ভারতে সস্তা হবে পেট্রোল-ডিজেল?Image Credit source: PTI

|

Nov 06, 2026 | 8:27 AM

নয়া দিল্লি: যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ। একের পর এক দেশে সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে চড়চড়িয়ে বাড়ছিল অপরিশোধিত তেলের দাম (Crude Oil Price)। এই সংঘাতের অন্যতম কারণ ছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। যুদ্ধের প্রভাব পড়ছিল ভারতেও। দাম বেড়েছিল পেট্রোল-ডিজেলের (Petrol-Disel Price Hike)। এবার আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে (US Midterm Elections) রিপাবলিকানদের হারের পরই বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে কমছে অপরিশোধিত দেশের দাম। তাহলে পেট্রোল-ডিজেলও কি সস্তা হবে?

চলতি বছরের গোড়ার দিকেই পেট্রোল-ডিজেলের দাম অনেকটা বেড়েছিল যখন আমেরিকা-ইরানের সংঘাত শুরু হয়। হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় দেশে তেলের জোগানে টান পড়ে। বাধ্য হয়েই পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় অয়েল মার্কেটিং সংস্থাগুলি। এরপর থেকে জ্বালানির দাম সেরকম একটা পরিবর্তন হয়নি। ইরানের সঙ্গে ক্রমাগত সংঘাতে জড়িয়ে থাকায় হরমুজের পথও প্রায় সময়ই অবরুদ্ধ থেকেছে।

তবে এই ছবিটাই বদলাতে শুরু করেছে বুধবার থেকে। ৪ নভেম্বর আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশ হতেই দেখা যায় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ভরাডুবি হয়েছে। মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই জয়ী হয়েছে ডেমোক্র্যাটরা। আর আমেরিকার এই ফল প্রকাশের পরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় পতন হয়েছে। একধাক্কায় ৯ শতাংশ কমেছে তেলের দাম। বুধবারই ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৯৫ ডলারের কম ছিল। ডব্লুটিআই ক্রুড তেলের দামও ব্যারেল প্রতি ৯০ ডলারের কম ছিল।

বাজার বিশেষজ্ঞদের মতে, আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত কমার একটা সম্ভাবনা তৈরি হয়েছে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের হারের পর। এরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে এই পতন হয়েছে। এই হারে যদি আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে থাকে, তাহলে ভারতেও পেট্রোল-ডিজেলের দাম কমতে পারে। কলকাতায় পেট্রোলের দাম বর্তমানে রয়েছে লিটার প্রতি ১১৩ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ৯৯ টাকা।

Loading...
Unable to load recommendations.
Follow Us