Saturday Bank Holiday Claim: মাসের প্রতিটা শনিবারই এবার থেকে বন্ধ থাকবে ব্যাঙ্ক? সত্যিটা জানাল সরকার…

PIB Fact Check: সোশ্য়াল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সরকারি বিজ্ঞপ্তির একটি পোস্ট, যেখানে বলা হচ্ছে স্টেট ব্যাঙ্ক সহ দেশের সমস্ত পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি এবার থেকে প্রতি শনিবারও বন্ধ থাকবে। মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার নয়, প্রতিটি শনিবারই ছুটি থাকবে।

Saturday Bank Holiday Claim: মাসের প্রতিটা শনিবারই এবার থেকে বন্ধ থাকবে ব্যাঙ্ক? সত্যিটা জানাল সরকার...
শনিবারও বন্ধ থাকবে ব্যাঙ্ক?Image Credit source: PTI

|

Oct 02, 2026 | 7:57 PM

নয়া দিল্লি: মাসের প্রতিটা রবিবারের মতো শনিবারও ব্য়াঙ্ক বন্ধ রাখতে হবে। এই দাবিতেই দেশজুড়ে তিনদিন ব্যাপী  ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন। যদিও পরে সেই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। এদিকে, এরপর থেকেই খবর রটে গিয়েছে যে এবার থেকে শনিবার করেও ব্যাঙ্ক বন্ধ থাকবে। সত্যি কি তাই? ভাইরাল দাবি নিয়ে মুখ খুলল কেন্দ্রীয় সরকার।

সোশ্য়াল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সরকারি বিজ্ঞপ্তির একটি পোস্ট, যেখানে বলা হচ্ছে স্টেট ব্যাঙ্ক সহ দেশের সমস্ত পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি এবার থেকে প্রতি শনিবারও বন্ধ থাকবে। মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার নয়, প্রতিটি শনিবারই ছুটি থাকবে।

এই দাবি কতটা সত্যি, তা জানাল প্রেস ইনফরমেশন ব্যুরো। পিআইবি ফ্যাক্ট চেক করে জানাল, অর্থ মন্ত্রকের ডিপার্টমেন্ট অব ফিন্যান্সিয়াল সার্ভিস এমন কোনও নির্দেশিকা বা নোটিফিকেশন জারি করেনি। সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট ঘুরে বেড়াচ্ছে, তা ভুয়ো। এটিকে যেন সরকারি নির্দেশিকা বলে গণ্য না করা হয়।

সরকার সংক্রান্ত কোনও নথি বা নির্দেশিকা যদি সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, তবে এই ধরনের খবর যাচাই না করে যেন বিশ্বাস বা শেয়ার না করা হয়, তার অনুরোধও করা হয়েছে পিআইবি-র তরফে।

Loading...
Unable to load recommendations.
Follow Us