PPF: সত্যি দ্বিগুণ হয়ে যাবে জমা টাকা! সরকারি এই স্কিমের হদিস অনেকেই জানেন না…

Government savings scheme India: শুধু টাকা জমা রাখা নয়, তা বুদ্ধিমানের মতো বিনিয়োগ করাও চাই। বিনিয়োগের ক্ষেত্রে সকলেই সুরক্ষিত অপশন খোঁজেন। এমনই একটি অপশন হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড। সরকারি এই স্কিমে ঝুঁকি অনেক কম।

PPF: সত্যি দ্বিগুণ হয়ে যাবে জমা টাকা! সরকারি এই স্কিমের হদিস অনেকেই জানেন না...
প্রতীকী চিত্র।Image Credit source: X

|

Apr 25, 2026 | 12:08 PM

নয়া দিল্লি: ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে গেলে শুধু টাকা জমা রাখা নয়, তা বুদ্ধিমানের মতো বিনিয়োগ করাও চাই। বিনিয়োগের ক্ষেত্রে সকলেই সুরক্ষিত অপশন খোঁজেন। এমনই একটি অপশন হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund)। সরকারি এই স্কিমে ঝুঁকি অনেক কম। এতে যেমন ভালো ইন্টারেস্ট বা সুদ পাওয়া যায়, তেমনই এর উপরে করছাড়ও মেলে। পিপিএফে (PPF) কত টাকা রাখা ভালো?

পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফে যে কেউ টাকা রাখতে পারেন। এমনকী নাবালকরাও পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারে অভিভাবকের নামে। পোস্ট অফিস বা ব্যাঙ্ক থেকে এই অ্যাকাউন্ট খোলা যায়।

কত টাকা রাখলে কত রিটার্ন পাবেন?

পিপিএফ অ্যাকাউন্টে ন্যূনতম ৫০০ টাকা থেকে ডিপোজিট করা যায়। সর্বাধিক বছরে দেড় লক্ষ টাকা রাখা যায়। বর্তমানে বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ পাওয়া যায় পিপিএফে।

মাসে ৬ হাজার টাকা বিনিয়োগ-

যদি আপনি প্রতি মাসে পিপিএফে ৬ হাজার টাকা রাখেন, এবং একটানা ১৫ বছর বিনিয়োগ করেন, তাহলে বার্ষিক ৭২ হাজার টাকা করে জমবে। অর্থাৎ ১৫ বছরে আপনি ১০ লক্ষ ৮০ হাজার টাকা জমাবেন। এবার এই জমা অর্থের উপরে ১৫ বছরের সুদের হার হিসাব করলে আরও ৮ লক্ষ ৭২ হাজার ৭৪০ টাকা পাবেন। অর্থাৎ ম্যাচুয়িটির সময় আপনি পাবেন ১৯ লক্ষ ৫২ হাজার ৭৪০ টাকা।

মাসে ৮ হাজার টাকা বিনিয়োগ-

যদি আপনি মাসে ৮ হাজার টাকা করে বিনিয়োগ করেন, তাহলে বছরে ৯৬ হাজার টাকা বিনিয়োগ করবেন। ১৫ বছরে বিনিয়োগের অর্থ বেড়ে দাঁড়াবে ১৪ লক্ষ ৪০ হাজার টাকা। এই জমা অর্থে সুদ পাবেন ১১ লক্ষ ৬৩ হাজার ৬৫৪ টাকা। অর্থাৎ ১৫ বছর পর আপনি মোট ২৬ লক্ষ ৩ হাজার ৬৫৪ টাকা পাবেন।

মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ-

যদি মাসে ১০ হাজার টাকা করে জমান, তবে বছরে ১ লক্ষ ২০ হাজার টাকা জমা হবে। ১৫ বছরে আপনি মোট ১৮ লক্ষ টাকা জমাবেন। এর উপরে ৭.১ শতাংশ হারে সুদের জমা অর্থ হবে ১৪ লক্ষ ৫৪ হাডার ৫৬৭ টাকা। অর্থাৎ ম্যাচুরিটির পর আপনি ১৮ লক্ষ টাকা বিনিয়োগ করে রিটার্ন পাবেন ৩২ লক্ষ ৫৪ হাজার ৫৬৭ টাকা।

Follow Us