Financial Fraud: QR Code স্ক্যান করে পেমেন্ট করেন? জালিয়াতি থেকে বাঁচার সহজ উপায়গুলি জানুন!

QR Code Scam: যদি আপনি বুঝতে পারেন, আপনি প্রতারণার শিকার, সঙ্গে সঙ্গে জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন ১৯৩০-এ যোগাযোগ করুন। এছাড়াও cybercrime.gov.in ওয়েবসাইটে গিয়ে Report Financial Fraud বিভাগে অভিযোগ জানানো যায়। প্রতারণার বিষয়টি সবার আগে ব্যাঙ্কে জানান।

Financial Fraud: QR Code স্ক্যান করে পেমেন্ট করেন? জালিয়াতি থেকে বাঁচার সহজ উপায়গুলি জানুন!
কিউআর কোড স্ক্যানImage Credit source: Getty Images

|

Sep 23, 2026 | 3:48 PM

– সৌরভ চক্রবর্তী

কলকাতা: এখনকার দিনে অর্থাৎ অনলাইন পেমেন্টের যুগে পকেটে নগদ টাকা প্রয়োজন অনেকটাই কমে গিয়েছে। কিন্তু ডিজিটাল পেমেন্ট করার সুবিধা যেমন বাড়ছে, তেমনই বাড়ছে কিউআর কোড স্ক্যাম। আসল কিউআর কোড-এর উপর নকল স্টিকার লাগিয়ে দেওয়া, ভুল কিউ আর পাঠানো কিংবা ভুয়ো লিংকের মাধ্যমে প্রতারণার ফাঁদ পাতছে সাইবার ক্রিমিনালরা। তাই কিউ আর কোড স্ক্যান করে টাকা পাঠানোর আগে কয়েকটি বিষয় যাচাই করা জরুরি। পেমেন্টের আগে কীভাবে কিউ আর নিরাপদ কি না বুঝবেন, কোন কোন সেফ টুল ব্যবহার করবেন?

পেমেন্টের আগে কীভাবে বুঝবেন, কিউআর কোড নিরাপদ?

১- কিউআর কোড স্ক্যান করার পর ফোনপে, গুগল পে, পেটিএম-এর মতো ইউপিআই অ্যাপে যে নাম বা ইউপিআই আইডি দেখাবে, সেটি দোকানিকে একবার জিজ্ঞেস করে নিন। নাম না ম্যাচ করলে পেমেন্ট করবেন না।

২- দোকানে থাকা কিউআর কোড বোর্ডটি ভাল করে দেখুন। আসল কিউআর কোড-এর উপর কোনও ডাবল লেয়ার স্টিকার, অতিরিক্ত কাগজ লাগানো আছে কি না দেখুন।

৩- সাধারণ পেমেন্ট কিউআর কোড স্ক্যান করলে আপনার ফোনের ইউপিআই অ্যাপ থাকার কথা। তবে, তার বদলে কোনও অচেনা ওয়েবসাইট, লিঙ্ক বা অ্যাপ ডাউনলোডের অপশন খুললে সেটিতে টাকা দেবেন না।

৪- যদি আপনার অপরিচিত কেউ বলে, “আমি আপনাকে টাকা পাঠাব, এই কিউআর কোড স্ক্যান করুন”, সঙ্গে সঙ্গে সতর্ক হন। টাকা দেওয়ার সময় একমাত্র কিউআর কোড স্ক্যান করতে হয়, টাকা পেতে গেলে কোনও কিউআর কোড স্ক্যান, ইউপিআই পিন দিতে হয় না। এটা বারবার মনে রাখবেন।

কোন কোন সেফ টুল ব্যবহার করবেন?

ফোনের নিজস্ব ক্যামেরা দিয়ে কিউআর কোড স্ক্যান করলে অনেক ক্ষেত্রে লিঙ্কের প্রিভিউ দেখা যায়। ওয়েবসাইটের ঠিকানা যাচাই না করে সেখানে ক্লিক করবেন না। আসল ওয়েবসাইটের লিঙ্ক পাওয়া গেলে সেটিকে সরাসরি খুলবেন না। নর্টন স্ন্যাপ বা কুইক হিল কিউআর স্ক্যানার-এর মতো অ্যাপ ফোনে থাকা সন্দেহজনক বা ক্ষতিকারক লিঙ্ক সম্পর্কে সতর্ক করবে। বাঁচাওপে-র মতো অ্যাপ ইউপিআই প্রতারণা ও সন্দেহজনক ইউপিআই আইডি শনাক্ত করতে সাহায্য করার জন্য তৈরি একটি সেফটি টুল।

প্রতারণার শিকার হলে প্রথমেই কী করবেন?

যদি আপনি বুঝতে পারেন, আপনি প্রতারণার শিকার, সঙ্গে সঙ্গে জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন ১৯৩০-এ যোগাযোগ করুন। এছাড়াও cybercrime.gov.in ওয়েবসাইটে গিয়ে Report Financial Fraud বিভাগে অভিযোগ জানানো যায়। অভিযোগ করার পর পাওয়া Acknowledgement Number সংরক্ষণ করে নিজের কাছে রেখে দিন।

প্রতারণার বিষয়টি সবার আগে ব্যাঙ্কে জানান। ১৯৩০-এ করা অভিযোগের তথ্য, ব্যাঙ্ক স্টেটমেন্ট, পেমেন্ট রিসিট, প্রতারকের সঙ্গে হওয়া কোনও কথা বা চ্যাটের স্ক্রিনশট। সব প্রমাণের কপি নিজের কাছে সংরক্ষণ করুন। ব্যাঙ্কে অভিযোগ জানানোর পরেও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আরবিআই-এর কমপ্লেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম-এর মাধ্যমে অভিযোগ জানানো যেতে পারে।

সিএমএস পোর্টাল – cms.rbi.org.in

এছাড়াও আরবিআই-এর ১৪৪৪৮ নম্বরে যোগাযোগ করে অভিযোগ সংক্রান্ত সাহায্য নিতে পারেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us