
নয়া দিল্লি: রেলের কর্মীদের জন্য দারুণ খবর। লাখ লাখ কর্মীদের বেতন বাড়তে চলেছে এবার। শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রকের অধীনে চিফ লেবার কমিশনার (সেন্ট্রাল) অফিস থেকে এই ঘোষণা করা হয়েছে। রেলের সাফাই কর্মী থেকে শুরু করে সাধারণ কর্মী, নিরাপত্তারক্ষী-সকলেরই বেতন বৃদ্ধি হতে চলেছে।
গত ৩০ মার্চ নতুন অর্ডার ইস্যু করা হয়েছিল। সেই নির্দেশিকাতেই ভেরিয়েবল ডিয়ারনেস অ্যালাওয়েন্স সংশোধন করা হয়েছে। ১ এপ্রিল থেকে নতুন পারিশ্রমিক রেট চালু হয়েছে। এর ফলে রেলওয়ে কর্মীদের ন্যূনতম বেতন বৃদ্ধি করা হয়েছে। রেলওয়ে গুডস শেড, পার্সেল অফিসের কর্মী, সাফাই কর্মী, নিরাপত্তারক্ষীদের বেতন বাড়বে।
ক্যাটেগরি ‘এ’ শহরের কর্মীরা দৈনিক ৮২৭ টাকা করে পাবেন।
ক্যাটেগরি ‘বি’ শহরের কর্মীরা দৈনিক ৬৯৩ টাকা করে পাবেন।
ক্যাটেগরি ‘সি’ শহরের কর্মীরা দৈনিক ৫৫৬ টাকা করে পাবেন।
নিরাপত্তাক্ষীদেরও বেতন বৃদ্ধি হবে। সশস্ত্র ও অস্ত্র-বিহীন নিরাপত্তারক্ষীদের বেতন আলাদা।
ক্যাটেগরি এ শহরের নিরাপত্তারক্ষীরা দৈনিক ১০০৮ টাকা পাবেন।
ক্যাটেগরি বি শহরের নিরাপত্তারক্ষীরা দৈনিক ৯১৮ টাকা পাবেন।
ক্যাটেগরি সি শহরের নিরাপত্তারক্ষীরা দৈনিক ৭৮১ টাকা পাবেন।
ক্যাটেগরি এ শহরের নিরাপত্তারক্ষীরা দৈনিক ১০৯৪ টাকা পাবেন।
ক্যাটেগরি বি শহরের নিরাপত্তারক্ষীরা দৈনিক ১০০৮ টাকা পাবেন।
ক্যাটেগরি সি শহরের নিরাপত্তারক্ষীরা দৈনিক ৯১৮ টাকা পাবেন।
দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, হায়দরাবাদ, আহমেদাবাদ, লখনউ ও নয়ডার মতো শহরকে ক্যাটেগরি এ (Category A) বলে গণ্য করা হয়।