
নয়া দিল্লি: আপনার রেশন কার্ডটি নিস্ক্রিয় (Ration Card) নাকি সক্রিয়? জানেন? রেশন দোকানে রেশন তুলতে গিয়ে যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, তার জন্য আগে থেকেই নিজের রেশন কার্ডের স্ট্যাটাস যাচাই করে নেওয়া প্রয়োজন। কারণ, রেশন কার্ড নিষ্ক্রিয় থাকলে বা পরিবারের কোনও সদস্যের ই-কেওয়াইসি (e-KYC) সম্পূর্ণ না হলে রেশন পেতে সমস্যায় পড়তে পারেন। তবে এর জন্য বারবার রেশন দোকানে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে রেশন কার্ডের তথ্য যাচাই করা সম্ভব। কীভাবে করবেন, জেনে নিন।
বিভিন্ন কারণে রেশন কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণ হল—
দীর্ঘদিন রেশন না তোলা: টানা ছয় মাস রেশন না তুললে কিছু ক্ষেত্রে কার্ডের তথ্য যাচাই করা হতে পারে। তবে দীর্ঘদিন রেশন না তুললেই যে প্রত্যেকের কার্ড স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে, এমনটা নয়।
ই-কেওয়াইসি অসম্পূর্ণ: রেশন কার্ডে থাকা পরিবারের কোনও সদস্যের পরিচয় যাচাই বা ই-কেওয়াইসি সম্পূর্ণ না হলে তাঁর তথ্য আপডেট করার প্রয়োজন হতে পারে।
আধার সংযুক্তিকরণে সমস্যা: রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক না থাকলে অথবা আধার যাচাইকরণে সমস্যা হলে রেশন পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে।
একই ব্যক্তির নামে একাধিক কার্ড: কোনও ব্যক্তির নাম একাধিক রেশন কার্ডে থাকলে সেই তথ্য যাচাই করা হতে পারে। প্রয়োজনে সংশ্লিষ্ট এন্ট্রি সংশোধন বা বাতিল করা হতে পারে।
রেশন কার্ডে কোনও সদস্যের আধার সংযুক্তিকরণ বা ই-কেওয়াইসি অসম্পূর্ণ থাকলে সংশ্লিষ্ট রেশন দোকান বা রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করুন। প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে।
সংশ্লিষ্ট পরিষেবা উপলব্ধ থাকলে রেশন দোকানের পিওএস মেশিনে বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে ই-কেওয়াইসি সম্পূর্ণ করা যেতে পারে। এ ছাড়াও নির্ধারিত অন্য পদ্ধতিতে এই প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ থাকতে পারে।
যাচাইকরণ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে সমস্ত তথ্য আপডেট নাও হতে পারে। তথ্য আপডেট হতে কিছুটা সময় লাগতে পারে। তাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ফের একবার রেশন কার্ডের স্ট্যাটাস যাচাই করে নিন।