AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Loan Charges: আপনার লোন থাকলে বিরাট সুবিধে, নতুন আইন আনল রিজার্ভ ব্যাঙ্ক

ব্যাঙ্ক হোক বা অন্য কোনও আর্থিক প্রতিষ্ঠান, যদি আপনি ঋণ নেন এবং সেই ঋণ সময়ের আগেই শোধ করে দিতে চান তাহলে গ্রাহককে একটি ফোরক্লোজার চার্জ বা প্রি-পেমেন্ট চার্জ দিত হত।

Loan Charges: আপনার লোন থাকলে বিরাট সুবিধে, নতুন আইন আনল রিজার্ভ ব্যাঙ্ক
Image Credit: PTI
| Updated on: Feb 22, 2025 | 4:58 PM
Share

ব্যাঙ্ক হোক বা অন্য কোনও আর্থিক প্রতিষ্ঠান, যদি আপনি ঋণ নেন এবং সেই ঋণ সময়ের আগেই শোধ করে দিতে চান তাহলে গ্রাহককে একটি ফোরক্লোজার চার্জ বা প্রি-পেমেন্ট চার্জ দিত হত। সেটা কত টাকা তা নির্ভর করত কত টাকা বাকি। ক’দিন বাকি তার উপরে। এবার সেই চার্জ বন্ধ করে দিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

এমনি ঋণের ক্ষেত্রে ফোরক্লোজার চার্জ এবং ফ্লোটিং ঋণের ক্ষেত্রে প্রি-পেমেন্ট চার্জ দিতে হত। আরবিআই সম্প্রতি সেই চার্জ তুলে দেওয়ার পরিকল্পনা করেছে। সেই লক্ষ্যেই গত ২১ ফেব্রুয়ারি ২০২৫ একটি প্রস্তাব পেশ করে আরবিআই। সেই প্রস্তাবের উপর স্টেক হোল্ডারদের মতামত ও পরামর্শ নেওয়ার পরে রিজার্ভ ব্যাঙ্ক শেষ সিদ্ধান্ত নেবে। MSE সংস্থাগুলির জন্য একই নিয়ম প্রযোজ্য হবে।

খসড়া রিপোর্ট অনুসারে, যাতে ঋণগ্রহীতারা ঋণ নেওয়ার জন্য ব্যাঙ্ক ছাড়া অন্য কোনও সংস্থার কাছে না যান, সেই কারণেই এই প্রস্তাব। ব্যাঙ্ক ও অন্যান্য সমস্ত আর্থিক প্রতিষ্ঠানকে কোনও লক ইন পিরিয়ড ছাড়াই ঋণের ফোরক্লোজার করার অনুমতি দিতে হবে সব গ্রাহককে বলে জানায় আরবিআই। এই ফোরক্লোজারের জন্য কোনও আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাঙ্ক বাড়তি চার্জ করতে পারবে না। এই নিয়ম সম্পর্কে আগাম সমস্ত গ্রাহককে জানিয়ে রাখতে হবে বলেও নির্দেশ দেয় রিজার্ভ ব্যাঙ্ক।

বর্তমান নিয়ম অনুসারে, বেশ কিছু প্রতিষ্ঠান বা সংস্থা ফ্লোটিং রেটের টার্ম লোনের প্রি-পেমেন্টের ক্ষেত্রে বাড়তি চার্জ নিতে পারে না। ব্যবসা ছাড়া অন্য কোনও খাতে ঋণ নিয়ে থাকলে আগাম শোধের জন্য কোনও চার্জ কাটার নিয়ম নেই আরবিআইয়ের তরফে।

প্রস্তাবের মূল বিষয় –

১। ফোরক্লোজার চার্জ বন্ধ: ব্যক্তি এবং MSE-এর জন্য ফ্লোটিং রেট লোনের উপর কোনও ফোরক্লোজার চার্জ বা প্রি-পেমেন্ট জরিমানা ধার্য করা হবে না।

২। ঋণের পরিমাণ: প্রস্তাবটি MSE-এর জন্য ৭.৫০ কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

৩। স্টেক হোল্ডারদের পরামর্শ: RBI 21 মার্চ, 2025 এর জন্য নির্ধারিত সময়সীমা সহ প্রস্তাবটির উপর স্টেকহোল্ডারদের কাছ থেকে প্রতিক্রিয়া আমন্ত্রণ জানিয়েছে।

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর