
কলকাতা : ফিক্সড ডিপোজিট বা এফডি-র সুদের হার নির্ধারণের নিয়মে নর পরিবর্তন আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। এই নতুন নিয়ম কার্যকর হবে ১ অক্টোবর থেকে। এর ফলে এক ব্যাঙ্কে এক দিনে একই অঙ্কের পরিমাণের ক্ষেত্রে বিভিন্ন শাখায় আলাদা সুদের হার দেওয়ার সুযোগ থাকবে না। আরবিআই-এর মূল লক্ষ্য, আমানতের সুদের ক্ষেত্রে ক্ল্যারিটি রাখা। এর ফলে গ্রাহকদের একই ব্যাঙ্কের আলাদা শাখায় গিয়ে আলাদা সুদের হার খোঁজার প্রয়োজন পড়বে না।
নতুন নিয়ম কী?
ব্যাঙ্কের ওয়েবসাইটে সুদের হারের যে তালিকা প্রকাশ করা হবে, সেই হার অনুযায়ীই নিতে হবে টাকা। ফলে গ্রাহক এফডি করার আগেই সুদের হার সম্পর্কে জেনে ফেলতে পারবেন। এমনকি, আরও ব্যাঙ্কের সঙ্গে তুলনা করার সুযোগও পাবেন তাঁরা।
বাল্ক ডিপোজিটের নয়া নিয়ম কী?
আরবিআই-এর নতুন নিয়মে ৩ কোটি টাকা বা তার বেশি অর্থকে বাল্ক ডিপোজিট হিসেবে বিবেচনা করা হবে। এই ধরণের বড় আমানতের ক্ষেত্রে ব্যাংকগুলোকে সুদের হার প্রকাশের বিষয়ে নির্দিষ্ট সময়সীমাও মানতে হবে। প্রতিটি বিজনেস দিনে বাল্ক ডিপোজিটের সুদের হার সকাল ১০টা নাগাদ ব্যাঙ্কের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এর সঙ্গে ১০ মিনিটের গ্রেস পিরিয়ড থাকবে। এর ফলে বড় অঙ্কের টাকা জমা করতে ইচ্ছুক গ্রাহকরা আগে থেকেই সুদের হার সম্পর্কে জানতে পারবেন।
Liquidity Coverage Ratio (LCR) এর আওতায় ব্যাঙ্কের অর্থ অ্যামাউন্ট বা রান অফ রেট-এর মতো বিষয়গুলো বিবেচনা করে ব্যাঙ্কগুলি বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে ভিন্ন সুদের হার নির্ধারণ করতে পারবে। অর্থাৎ, বড় আমানতের ক্ষেত্রে ব্যাঙ্কের পরিস্থিতি ও ঝুঁকিও সুদের হার নির্ধারণে ফ্যাক্টর হবে। নতুন নিয়মে এনআরআই-দের টাকা দিয়ে করা রুপি ভিত্তিক আমানতের নিয়মও বদলাবে। এর ফলে ব্যাঙ্কগুলি এই ধরণের আমানতের সুদের হার নির্ধারণ করতে পারবে। সুতরাং, যাতে একই ব্যাঙ্কের আলাদা আলাদা ব্রাঞ্চে গিয়ে আলাদা আলাদা সুদের হারের সম্মুখে না পড়তে হয়, তাই এই নয়া নিয়ম আনছে আরবিআই। এই নিয়ম কার্যকর হবে ১ অক্টোবর, ২০২৬ থেকে।