AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RBI Polymer Bank Note: ছিঁড়বেও না, ভিজবেও না! কাগজের নোটের দিন শেষ, বড় সিদ্ধান্তের পথে RBI

RBI new currency notes: পলিমার ব্যাঙ্কনোট তৈরি হয় বাই-অ্যাক্সিয়ালি ওরিয়েন্টেড পলিপ্রপেলিন ফিল্ম দিয়ে তৈরি। মেটামেরিক ইঙ্ক দিয়ে ছাপানো হয়। জল লাগলে বা ভাঁজ করলে এই নোট ছেড়ে না। ১৯৮৮ সালে অস্ট্রেলিয়া প্রথম পলিমার নোট চালু করে। বর্তমানে কানাডা, ব্রিটেন, নিউজিল্য়ান্ড, ভিয়েতনাম, রোমানিয়া, ব্রুনোই, নিকারগুয়া, পাপুয়া নিউগিনি, মলদ্বীপে পলিমার ব্যাঙ্ক নোট ব্যবহার করা হয়। 

RBI Polymer Bank Note: ছিঁড়বেও না, ভিজবেও না! কাগজের নোটের দিন শেষ, বড় সিদ্ধান্তের পথে RBI
প্রতীকী চিত্র।Image Credit: Gemini AI
| Updated on: May 29, 2026 | 11:49 AM
Share

নয়া দিল্লি: বাসে-অটোয় নিত্যদিন ঝামেলা লেগে যাচ্ছে যাত্রীদের। ছেঁড়া নোট নিতে নারাজ সবাই। ১০ টাকা, ২০ টাকার নোটের অমিল বাজারে। যা পাওয়া যাচ্ছে, তার অবস্থাও শোচনীয়। কাগজের নোটের এই দুর্দশা দেখে এবার বড় পদক্ষেপের পথে হাঁটছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ফের একবার চিন্তাভাবনা শুরু করছে পলিমার ব্যাঙ্কনোট (Polymer Bank Note) নিয়ে। শীঘ্রই পাইলট প্রোগ্রামের অধীনে পলিমার নোট আনা হতে পারে। প্রিন্টিংয়ের খরচ বৃদ্ধি ও নোটের চাহিদার কথা মাথায় রেখেই এই পদক্ষেপের কথা ভাবছে রিজার্ভ ব্যাঙ্ক।

কাগজের নোটের বদলে পলিমার নোট-

ফার্স্ট পোস্টের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি পটনা ও মুম্বইতে আরবিআইয়ের যে বোর্ড মিটিং হয়েছিল, তাতে পলিমার বা প্লাস্টিক নোট চালু করা নিয়ে আলোচনা হয়েছে। কাগজের নোটের তুলনায় পলিমার নোট যেহেতু অনেক বেশি টেকসই, তাই এই নোট চালু করা অনেকটাই লাভজনক।

২০২৪-২৫ অর্থবর্ষে রিজার্ভ ব্যাঙ্কের নোট ছাপানোর খরচ ছিল ৬৩৭২.৮ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় অনেকটা বেশি। ২০২৩-২৪ সালে নোট ছাপাতে আরবিআইয়ের খরচ হয়েছিল ৫১০১.৪ কোটি টাকা।

পলিমার নোট কীভাবে তৈরি হয়?

পলিমার ব্যাঙ্কনোট তৈরি হয় বাই-অ্যাক্সিয়ালি ওরিয়েন্টেড পলিপ্রপেলিন ফিল্ম দিয়ে তৈরি। মেটামেরিক ইঙ্ক দিয়ে ছাপানো হয়। জল লাগলে বা ভাঁজ করলে এই নোট ছেড়ে না। ১৯৮৮ সালে অস্ট্রেলিয়া প্রথম পলিমার নোট চালু করে। বর্তমানে কানাডা, ব্রিটেন, নিউজিল্য়ান্ড, ভিয়েতনাম, রোমানিয়া, ব্রুনোই, নিকারগুয়া, পাপুয়া নিউগিনি, মলদ্বীপে পলিমার ব্যাঙ্ক নোট ব্যবহার করা হয়।

কাগজের ব্যাঙ্কনোটে কটন বা তুলা ব্যবহার হয় মূলত। পাশাপাশি জল, বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হয়, যা দিনের শেষে পরিবেশের ক্ষতি করে। তার তুলনায় পলিমার নোট অনেক বেশি টেকসই। কাগজের নোটের তুলনায় আড়াই থেকে চার গুণ বেশি টেকে এই নোট।

আগেও ভাবনাচিন্তা হয়েছিল-

প্রসঙ্গত, এর আগেও আরবিআই পলিমার নোট আনার চিন্তাভাবনা করেছিল। ২০০৯ সালের অক্টোবর মাসে ১০০ কোটি ১০ টাকার পলিমার নোট ছাপানোর প্রস্তাব দিয়েছিল। ২০২৫-১৬ সালেও আরবিআই মাইসোর, সিমলা, জয়পুর, কোচি ও ভুবনেশ্বরে ১০ টাকার পলিমার নোট চালু করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু পরে তাও বাতিল হয়ে যায়।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত