
নয়াদিল্লি: আপনি যদি সরকারি রেশনের সুবিধা নিচ্ছেন তাহলে এই তথ্যটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভারতে সরকার ভর্তুকিতে কোটি কোটি গরিব মানুষকে রেশন দেওয়া হয়। দরিদ্রদের অবস্থার কথা মাথায় রেখে সরকার স্বল্পমূল্যে খাদ্যশস্য, চাল, চিনি সরবরাহ করে। এই অবস্থায় যদি কোনও দোকানদার আপনাকে রেশন দিতে অস্বীকার করে বা ওজনে ভুল করে তবে আপনি বাড়িতে বসে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন। করোনার সময় দেশের কোটি কোটি দরিদ্র মানুষের সামনে খাদ্য ও পানীয়ের সংকট ছিল। লকডাউনের জেরে চাকরি হারিয়েছেন বহু মানুষ। কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে সরকার ভর্তুকি বা বিনামূল্যে রেশন প্রদানে উপকৃত হয়েছেন প্রচুর মানুষ। এখনও সারা দেশে কোটি কোটি দরিদ্র পরিবারকে সরকার সহায়তা প্রদান করছে।
আপনি যদি রেশন সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে সরকার আপনার জন্য অভিযোগ করা আরও সহজ করে দিয়েছে। সরকার প্রতিটি রাজ্যের জন্য রেশন হেল্পলাইন নম্বর চালু করেছে। আপনি এই নম্বরগুলিতে অভিযোগ করতে পারেন এবং তারপরে আপনার অভিযোগ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
হেল্পলাইন নম্বরের তালিকা-
অন্ধ্র প্রদেশ: 1800-425-2977
অরুণাচল প্রদেশ: 03602244290
অসম: 1800-345-3611
বিহার: 1800-3456-194
ছত্তীসগঢ়: 1800-233-3663
গোয়া: 1800-233-0022
গুজরাট: 1800-233-5500
হরিয়ানা: 1800-180-2087
হিমাচল প্রদেশ: 1800-180-8026
ঝাড়খণ্ড: 1800-345-6598, 1800-212-5512
কর্ণাটক: 1800-425-9339
কেরল: 1800-425-1550
মধ্য প্রদেশ: 181
মহারাষ্ট্র: 1800-22-4950
মণিপুর: 1800-345-3821
মেঘালয়: 1800-345-3670
মিজোরাম: 1860-222-222-789, 1800-345-3891
নাগাল্যান্ড: 1800-345-3704, 1800-345-3705
ওড়িশা: 1800-345-6724 / 6760
পাঞ্জাব: 1800-3006-1313
রাজস্থান: 1800-180-6127
সিকিম: 1800-345-3236
তামিলনাড়ু: 1800-425-5901
তেলেঙ্গানা: 1800-4250-0333
ত্রিপুরা: 1800-345-3665
উত্তর প্রদেশ: 1800-180-0150
উত্তরাখণ্ড: 1800-180-2000, 1800-180-4188
পশ্চিমবঙ্গ: 1800-345-5505
দিল্লি: 1800-110-841
জম্মু: 1800-180-7106
কাশ্মীর: 1800-180-7011
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ: 1800-343-3197
চণ্ডীগড়: 1800-180-2068
দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ: 1800-233-4004
লাক্ষাদ্বীপ: 1800-425-3186
পুদুচেরি: 1800-425-1082