Jio Home: জিও ফাইবার বা এয়ার ফাইবার ব্যবহার করেন? এবার আপনাকে এই সুবিধা দেবে জিও

WiFi: জিও হোম নিলে আপনি পাবেন - জিওর ওয়াইফাই (জিও ফাইবার বা জিও এয়ার ফাইবার), লাইভ টিভি, সেট টপ বক্স ও নানা ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন। এর সেটআপে থাকে একটি ওয়াইফাই রাউটার, 4K টিভি সেট টপ বক্স ও আউটডোর ডিভাইস। সম্প্রতি জিও ১৫ টাকার একটি রিচার্জ প্যাক চালু করেছে, যেখানে ২৪ ঘন্টার জন্য আনলিমিটেড ইন্টারনেট পাওয়া যাচ্ছে।

Jio Home: জিও ফাইবার বা এয়ার ফাইবার ব্যবহার করেন? এবার আপনাকে এই সুবিধা দেবে জিও
জিও ওয়াইফাইImage Credit source: TV9 Network

|

Nov 07, 2026 | 6:58 PM

কলকাতা: দীপাবলি উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে এল রিলায়েন্স জিও। এবার জিও হোম পরিষেবায় ১০ মাসের রিচার্জ করলেই পাওয়া যাবে ১৫ মাসের সুবিধা। অর্থাৎ, অতিরিক্ত ৫ মাসের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারবেন গ্রাহকরা। জিওফাইবার ও জিও এয়ারফাইবার এর আওতায় থাকা জিহ পরিষেবার এই বিশেষ অফার ইতিমধ্যেই ঘোষণা করেছে জিও। সম্প্রতি এক্স-এ একটি পোস্টের মাধ্যমে এই অফারের কথা জানিয়েছে জিও। সংস্থার তরফে জানানো হয়েছে, ৬৬৬ টাকা হিসেবে ১০ মাসের রিচার্জ করলেই মোট ১৫ মাস জিও হোম পরিষেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

কারা পাবেন এই সুবিধা?

জিও-র এই বিশেষ ‘ফ্রিডম অফার’ শুধুমাত্র বর্তমান জিওহোম গ্রাহকদের জন্য প্রযোজ্য। অর্থাৎ, যাঁরা ইতিমধ্যেই এই পরিষেবা ব্যবহার করছেন, তারাই এই ১০ মাসের অতিরিক্ত ৫ মাসের সুবিধা পাবেন।

কিভাবে ক্লেম করবেন এই অফার?

যোগ্য গ্রাহকদের এই অফার পেতে 8219582195 নম্বরে একটি মিসড কল দিতে হবে। তাহলেই অফারটি নেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবেন। অন্যদিকে, নতুন গ্রাহকদের জন্য রয়েছে আর এক বিশেষ সুবিধা। তাঁরা ২ মাসের জিও হোমের রিচার্জ করলে অতিরিক্ত ১ মাসের পরিষেবা বিনামূল্যে পাবেন।

জিও হোম-এ কী কী পাওয়া যায়?

জিও হোম নিলে আপনি পাবেন – জিওর ওয়াইফাই (জিও ফাইবার বা জিও এয়ার ফাইবার), লাইভ টিভি, সেট টপ বক্স ও নানা ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন। এর সেটআপে থাকে একটি ওয়াইফাই রাউটার, 4K টিভি সেট টপ বক্স ও আউটডোর ডিভাইস। সম্প্রতি জিও ১৫ টাকার একটি রিচার্জ প্যাক চালু করেছে, যেখানে ২৪ ঘন্টার জন্য আনলিমিটেড ইন্টারনেট পাওয়া যাচ্ছে।

জিও ভারত ফোনের ফিচার-

জিও তাদের বার্ষিকী অফারের উপলক্ষে ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে। মাত্র ১৪৯৯ টাকা দিলেই জিও ভারত ফোনের সঙ্গে পাওয়া যাচ্ছে ৬ মাসের রিচার্জের সুবিধা। এই অফারের আওতায় রয়েছে জিও ভারতের A1, B1, B2, B3 সিরিজের ফোন।

এর সুবিধাগুলি হল-

১) প্রতি মাসে ১৪ জিবি ডেটা (প্রতিদিন ০.৫ জিবি)

২) আনলিমিটেড কল

৩) ৫০০-র বেশি লাইভ টিভি চ্যানেল

৪) জিও পে ও জিও সাভন ব্যবহারের সুবিধা

৫) জিও হটস্টার

৬) সেফটি ফার্স্ট ফিচার

৭) ২৩টি ভাষার সাপোর্ট

পাশাপাশি সম্প্রতি নতুন ভয়েস অনলি রিচার্জ প্ল্যানও চালু করেছে জিও। সব মিলিয়ে দীপাবলি উপলক্ষে একাধিক বিশেষ অফার গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা নিয়ে এসেছে। বিশেষ করে এই অফারে লাভবান হবেন জিওর ওয়াইফাই এর ব্যবহারকারীরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us