Fixed Deposit নাকি Senior Citizen Saving Scheme- কোথায় টাকা রাখলে বেশি লাভ হবে?

FD vs Senior Citizen Savings Scheme: জমা পুঁজি টুকুই সম্বল প্রবীণ নাগরিকদের। তবে কোথায় টাকা রাখলে ভাল, তা নিয়ে যথেষ্ট সংশয় থাকে। অবসর প্রাপ্তরা চান গ্যারান্টি রিটার্ন ও নিয়মিত পে-আউট। সিনিয়র সিটিজেন সেভিং স্কিম ভাল নাকি ফিক্সড ডিপোজিট?

Fixed Deposit নাকি Senior Citizen Saving Scheme- কোথায় টাকা রাখলে বেশি লাভ হবে?
প্রতীকী চিত্র।Image Credit source: Pexel

|

Apr 24, 2026 | 5:46 PM

নয়া দিল্লি: অবসর জীবনে প্রবীণ নাগরিকদের হাতে আয় বলতে ব্যাঙ্কে রাখা সঞ্চয়। জমা পুঁজি টুকুই তাদের সম্বল। তবে কোথায় টাকা রাখলে ভাল, তা নিয়ে যথেষ্ট সংশয় থাকে। অবসর প্রাপ্তরা চান গ্যারান্টি রিটার্ন ও নিয়মিত পে-আউট। সিনিয়র সিটিজেন সেভিং স্কিম  (Senior Citizen Savings Scheme) ভাল নাকি ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)? কোথায় টাকা রাখলে সবথেকে ভাল?

ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট-

যদি নির্দিষ্ট সময়ের জন্য টাকা রাখতে চান, তাহলে ফিক্সড ডিপোজিট বা এফডি সেরা অপশন। ৭ দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত আপনি ফিক্সড ডিপোজিটে টাকা রাখতে পারেন। আপনি চাইলে জমা টাকা অর্থাৎ প্রিন্সিপালের উপরে জমা সুদ অ্যাকাউন্টে জমা করতে পারেন বা অন্য এফডি-তেও সেই টাকা জমা করতে পারেন।

প্রবীণ নাগরিকদের জন্য প্রায় সবকটি ব্যাঙ্ক সামান্য সুদের হার বেশি দেয়। ফিক্সড ডিপোজিটে আয়করও বাঁচানো যায়।

সিনিয়র সিটিজেন সেভিং স্কিম-

এটি সরকার সমর্থিত অবসর প্ল্য়ান। পোস্ট অফিসের এই স্কিমে ১ হাজার টাকা থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত টাকা জমা রাখতে পারেন প্রবীণ নাগরিকরা। ৫ বছরের মেয়াদের জন্য এই স্কিমে টাকা রাখা যায়। মেয়াদ পূরণের পর আরও ৩ বছর মেয়াদ বাড়ানো যায়। এতে বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এতে আয়কর আইনের ৮০সি ধারায় দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ও পাওয়া যায়।

এবার আপনার টাকার প্রয়োজনের উপরে আপনি পছন্দ মতো স্কিম বেছে নিতে পারেন।

Follow Us