Share Market Today: সপ্তাহের শুরুতেই শেয়ার বাজারে বড় ধামাকা, ২% এর বেশি বাড়ল সেনসেক্স-নিফটি

Market Price: বিশেষজ্ঞদের মতে, বাজারের এই উত্থানের পিছনে বেশ কতগুলি কারণে আছে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটা কমেছে। এর ফলে ভারতীয় টাকার দাম বেড়েছে। দ্বিতীয়, আমেরিকা ও অন্যান্য দেশের বাজারে এআই সংস্থাগুলির শেয়ারের দাম কমেছে।

Share Market Today: সপ্তাহের শুরুতেই শেয়ার বাজারে বড় ধামাকা, ২% এর বেশি বাড়ল সেনসেক্স-নিফটি
ফাইল চিত্রImage Credit source: TV9 Network

|

Nov 25, 2026 | 12:53 PM

কলকাতা: সপ্তাহের শুরুতেই বড়সড় উত্থান ভারতীয় শেয়ার বাজারে। বুধবার সকালে সেনসেক্স ও নিফটি – ২ সূচকই ২%-এর বেশি বেড়ে যায়। সকাল ১১.২০ নাগাদ সেনসেক্স ১,৯৭৮.৮৫ পয়েন্ট বেড়ে পৌঁছয় ৮৪,৪১৪.৮৪তে। অন্যদিকে, নিফটি ৫০ বেড়ে হয় ২৫,৯৩২.১০। এই সময়ে নিফটি বেড়েছিল ৫৮২.৪৫ পয়েন্ট বা ২.৩০%।

বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ নিফটির সর্বোচ্চ স্তর ছিল ২৫,৯৪৮.৯৫। নিফটির সর্বকালীন সর্বোচ্চ স্তর ২৬,৩৭৩.২০। অর্থাৎ, সেই রেকর্ড ছুঁতে আর মাত্র ১.৬১% দূরে আছে নিফটি। অন্যদিকে, সেনসেক্সও তার সর্বকালীন স্তরের কাছাকাছি পৌঁছে গিয়েছে। সেনসেক্সের রেকর্ড পয়েন্ট ৮৬,১৫৯। বুধবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত পয়েন্ট ছিল ৮৪,৪০২। অর্থাৎ, রেকর্ড পয়েন্ট থেকে আর মোটেও ২.০৩% দূরে আছে সেনসেক্স।

কেন বাড়ছে শেয়ার বাজার?

বিশেষজ্ঞদের মতে, বাজারের এই উত্থানের পিছনে বেশ কতগুলি কারণে আছে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটা কমেছে। এর ফলে ভারতীয় টাকার দাম বেড়েছে। দ্বিতীয়, আমেরিকা ও অন্যান্য দেশের বাজারে এআই সংস্থাগুলির শেয়ারের দাম কমেছে। সেই কারণে বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে অনেকেই ভারতের বাজারে টাকা বিনিয়োগ করছেন। এছাড়াও, ভারতীয় সংস্থাগুলির ২য় কোয়ার্টারের আর্থিক ফল প্রত্যাশার চেয়ে ভাল হওয়ার ফলে বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। গত কয়েক মাসে শেয়ারের দামে সংসোধন হওয়ার ফলে আস্থা বেড়েছে বিনিয়োগকারীদের। এখন অনেক সংস্থার শেয়ার নাকি আকর্ষণীয় দামে পাওয়া যাচ্ছে।

ব্যাঙ্কিং ও আর্থিক সংস্থার শেয়ারে বড় লাভ-

বুধবার বাজারের উত্থানে সবচেয়ে বেশি লাভ করেছে ব্যাঙ্কিং ও আর্থিক পরিষেবার সংস্থাগুলি। Bajaj Finserv, Bajaj Finance, ICICI Bank, HDFC Bank ও Axis Bank-এর শেয়ারের দাম বেড়েছে প্রায় ৩.৬৭% থেকে ৪.৬১%। এর মধ্যে একমাত্র Bajaj Finserv এর শেয়ার সবচেয়ে বেশি বেড়েছে। অন্যদিকে, সেনসেক্সের ৩০টি সংস্থার মধ্যে দাম কমেছে Tata Steel ও Titan-এর। বাকি অধিকাংশ শেয়ারই ছিল উর্দ্ধমুখী। বুধবার লেনদেনের শুরু থেকেই বাজারে সোনা কেনার প্রবণতা দেখা যায়। দুই প্রধান সূচকেই কেনার ধুম লেগে যায়। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমা, বিদেশি বিনিয়োগ বাড়া ও ভারতীয় কোম্পানিগুলির ভাল ফল শেয়ার বাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

Loading...
Unable to load recommendations.
Follow Us