Sugar Price Hike: এবার চিনি কেনার মাপ বেঁধে দেওয়া হল!
Sugar Crisis: চিনির দাম বাড়তেই বাধ্য হয়ে কড়া পদক্ষেপ করল জেপ্টো, ব্লিনকিট ও সুইগি ইন্সটামার্টের মতো অনলাইন প্ল্যাটফর্ম। এবার থেকে এই অনলাইন প্ল্যাটফর্মগুলিতে যত ইচ্ছা চিনি কেনা যাবে না। একবারে নির্দিষ্ট একটি সীমা পর্যন্ত চিনি কেনা যাবে।

নয়া দিল্লি: হু হু করে বেড়েছে চিনির দাম। মাত্র ২০ দিনেই ২০ টাকা দাম বেড়েছে চিনির। কদিন আগেই যেখানে ৪৫ টাকা কেজি দরে চিনি বিক্রি হত, তা এখন ৬০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর চিনির দাম বাড়তেই বাধ্য হয়ে কড়া পদক্ষেপ করল জেপ্টো, ব্লিনকিট ও সুইগি ইন্সটামার্টের মতো অনলাইন প্ল্যাটফর্ম। এবার থেকে এই অনলাইন প্ল্যাটফর্মগুলিতে যত ইচ্ছা চিনি কেনা যাবে না। একবারে নির্দিষ্ট একটি সীমা পর্যন্ত চিনি কেনা যাবে।
চিনির মূল্যবৃদ্ধি ও সঙ্কট দেখা দিতেই জ়েপ্টো, ব্লিনকিট ও সুইগি ইন্সটামার্ট চিনি ও চিনি জাত পণ্য বিক্রিতে রাশ টেনেছে। গ্রাহকরা যাতে অতিরিক্ত পরিমাণ চিনি কিনে মজুত করতে না পারেন, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারও নির্দেশ দিয়েছে যে কেউ যাতে চিনি মজুত করে না রাখে।
কত চিনি কেনা যাবে?
- সুইগি ইন্সটামার্ট (Swiggy Instamart) জানিয়েছে গ্রাহকরা সর্বাধিক দুই প্যাকেট বা দুই কেজি চিনি কিনতে পারবেন।
- ব্লিনকিট (Blinkit)-ও জানিয়েছে, নির্দিষ্ট কিছু ব্রান্ডে বা প্যাকেটে দুই কেজির বেশি চিনি কেনা যাবে না। নির্দিষ্ট কিু লোকেশনের ক্ষেত্রে আবার গ্রাহকরা তিন কেজির চিনির একটি মাত্র প্যাকেটই কিনতে পারবেন।
- জ়েপ্টো (Zepto) জানিয়েছে, নির্দিষ্ট ব্রান্ডে দুই কেজির একটি প্যাকেটই কিনতে পারবেন।
- বিগ বাক্সেট অনেক লোকেশনে সর্বাধিক ছয় প্যাকেট চিনি কিনতে দিচ্ছে গ্রাহক পিছু।
