TATA Group Clash: নোয়েল টাটা-চন্দ্রশেখরনের ‘সিক্রেট মিটিং’, ফল কী দাঁড়াল?

Noel Tata-N Chandrasekharan: টাটা গোষ্ঠীর মধ্যে অন্তর্দ্বন্দ্ব মেটাতে এবং সংস্থার নেতৃত্ব নিয়ে যে বিরোধ তৈরি হয়েছে, তা মেটাতেই টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন ও টাটা ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটা গত ২৫ অক্টোবর দেখা করেন। সূত্রের খবর, টাটা গ্রুপের প্রাক্তন কর্তা এনএ সুনাওয়ালা এই মিটিংয়ের ব্যবস্থা করেছিলেন।      

TATA Group Clash: নোয়েল টাটা-চন্দ্রশেখরনের সিক্রেট মিটিং, ফল কী দাঁড়াল?
নোয়েল টাটা ও এন চন্দ্রশেখরন।Image Credit source: PTI

|

Oct 31, 2026 | 12:02 PM

মুম্বই: রতন টাটা নেই। অশান্তি টাটা পরিবারে। টাটা সন্সের চেয়ারম্যান হিসাবে এন চন্দ্রশেখরনের (N Chandrasekharan) পুনর্নিয়োগ নিয়েই তুমুল বিরোধ বেঁধেছে টাটা ট্রাস্টের সঙ্গে। এন চন্দ্রশেখরনের পুননির্য়োগের সিদ্ধান্তে বেঁকে বসেছেন অন্যতম ট্রাস্টি নোয়েল টাটা (Noel Tata), যার কাঁধে টাটা গ্রুপের দায়িত্বভার। এবার সামনে এল নোয়েল টাটা ও এন চন্দ্রশেখরনের “সিক্রেট মিটিং”-র খবর।

দ্য ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, টাটা গোষ্ঠীর মধ্যে অন্তর্দ্বন্দ্ব মেটাতে এবং সংস্থার নেতৃত্ব নিয়ে যে বিরোধ তৈরি হয়েছে, তা মেটাতেই টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন ও টাটা ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটা গত ২৫ অক্টোবর দেখা করেন। সূত্রের খবর, টাটা গ্রুপের প্রাক্তন কর্তা এনএ সুনাওয়ালা এই মিটিংয়ের ব্যবস্থা করেছিলেন।

রিপোর্ট অনুযায়ী, টাটা সন্সের লিস্টিং নিয়েই মূলত আলোচনা হয়েছে। এছাড়া টাটা সংস্থায় সাপুরজি-পালোনজি গ্রুপের অংশিদারিত্ব কিনে নেওয়া এবং এন চন্দ্রশেখরনের চেয়ারম্যান হিসাবে মেয়াদ নিয়ে আলোচনা হয়। তবে শেষ পর্যন্ত ওই বৈঠক বিশেষ ফলপ্রসূ হয়নি বলেই জানা গিয়েছে। অর্থাৎ নোয়েল টাটা, এন চন্দ্রশেখরন মুখোমুখি হলেও, তারা বিরোধ মিটিয়ে নিতে পারেননি।

২৬ অক্টোবর নোয়েল টাটা একটি চিঠিতে চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ নিয়ে যে প্রক্রিয়া ও ভোটিং হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। বোর্ড মিটিংয়ের রেকর্ডিং, বৈঠকের সারবস্তু ও ভোটিং রেকর্ডও চেয়ে পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।

অন্যদিকে, নোয়েল টাটা-ও নিজের পদ থেকে সরছেন। আগামী ১২ নভেম্বর টাটা গ্রুপ কোম্পানির ছয়টি সংস্থার বোর্ড থেকে সরে যাবেন। টাটা গ্রুপের নিয়ম, নন-এগজেকিউটিভ ডিরেক্টরদের ৭০ বছর বয়স হলেই পদ থেকে সরে যেতে হবে। তবে তিনি টাটা সন্স বোর্ডের নমিনি ডিরেক্টর হিসাবে থাকবেন। বর্তমানে ট্রেন্ট, ভোল্টাস, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন, টাটা ইন্টারন্যাশনাল, ট্রেন্ট হাইপারমার্কেট প্রাইভেট লিমিটেড এবং দুবাইয়ে টাটা ইন্টারন্যাশনাল ওয়েস্ট এশিয়া ডিএমসিসি-র নন এগজেকিউটিভ ডিরেক্টর পদে রয়েছেন নোয়েল টাটা।

Loading...
Unable to load recommendations.
Follow Us