New Startup : ২০২৬ সালে কলকাতায় স্বল্প পুঁজিতে লাভজনক ব্যবসা, নতুন উদ্যোক্তাদের জন্য সুখবর!

New Business Idea : ২০২৬ সালে দাঁড়িয়ে কলকাতার ব্যবসার বাজার দ্রুত পরিবর্তন হচ্ছে। আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হিসেবে নিজের ক্যারিয়ার গড়ার কথা ভেবে থাকেন, তবে এখন থেকেই সঠিক পথে এগোনোর সেরা সময়। আজকের স্লাইডগুলোতে আমরা আলোচনা করব এমন ৫টি লাভজনক ব্যবসার আইডিয়া, যা আপনি স্বল্প পুঁজিতেই কলকাতায় শুরু করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত।

| Edited By: Moumita Das

Apr 06, 2026 | 5:30 PM

1 / 8
২০২৬ সালের ক্রমবর্ধমান অর্থনীতি এবং তরুণ উদ্যোক্তাদের জন্য ২০২৬ সাল হতে চলেছে এক দারুন সময়।

২০২৬ সালের ক্রমবর্ধমান অর্থনীতি এবং তরুণ উদ্যোক্তাদের জন্য ২০২৬ সাল হতে চলেছে এক দারুন সময়।

2 / 8

ক্লাউড কিচেন- ভাড়ার খরচ ও রেস্তোরাঁর ঝক্কি এড়িয়ে শুরু করুন আপনার হোম ডেলিভারি ব্যবসা। স্বাস্থ্যকর ও ঘরোয়া খাবারের প্রতি মানুষের আগ্রহ আপনাকে মুনাফা দেবে।

3 / 8

ই-কমার্স ও হ্যান্ডিক্রাফট- বাঁকুড়ার ঘোড়া থেকে চামড়ার ব্যাগ, বাংলার শিল্প এখন বিশ্বজুড়ে জনপ্রিয়। সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে আপনি ঘরে বসেই নিজের পণ্য পৌঁছে দিতে পারেন গ্রাহকের বাড়ি।

4 / 8

ইভেন্ট ম্যানেজমেন্ট: বিয়ে থেকে কর্পোরেট মিট— কলকাতায় এখন জমজমাট ব্যবসা। বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ - তাই বর্তমান সময়ে ইভেন্ট সামলানোর দায়িত্ব পেশাদারদের দিতে সবাই পছন্দ করে। ডেকোরেশন থেকে ক্যাটারিং, এই ব্যবসা থাকবে আপনার মুঠোয়।

5 / 8

ইন্টেরিয়র ডিজাইন - কলকাতার আনাচে কানাচে গড়ে ওঠা বাড়ি বা ফ্ল্যাটের অন্দরসজ্জার জন্য দক্ষ লোকের দরকার হয়। সৃজনশীল আইডিয়া ও আধুনিক ডিজাইন ব্যবহার করে আপনি নিজের ব্যবসা খুলতে পারেন।

6 / 8

এজেন্সি - ছোট প্রমোশনের জন্য দরকার এজেন্সি। বর্তমানে প্রতিটি ছোট-বড় ব্যবসার অনলাইনে উপস্থিতি বাধ্যতামূলক। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, কন্টেন্ট ম্যানেজ দিয়ে আপনি খুব জলদিই ব্যবসায়ীদের সাহায্য করতে পারেন।

7 / 8

বিনিয়োগ কত? এক লক্ষ থেকে ৫ লক্ষ টাকা দিয়ে বিনোয়োগ শুরু করা যায়। অল্প পুঁজি দিয়ে শুরু করে ধীরেধীরে বড় পুঁজি পাবেন আপনি।

8 / 8

সাফল্য পেতে হলে আপনার দরকার প্রতিযোগীদের উপর নজর ও লক্ষ্যবস্তু গ্রাহক খোঁজা। পাশাপাশি দরকার সোশ্যাল মিডিয়ায় সক্রিয় প্রচার।

Loading...
Unable to load recommendations.
Follow Us