Equal Rights in Property: মায়ের মৃত্যুর পর তাঁর সম্পত্তি মেয়ে পাবে? কী বলছে আইন?

Mother's Property: মা যদি কোনও উইল না লিখে হঠাৎ মারা যান, তাহলে সেই সম্পত্তির কী হবে? কে হবেন সেই সম্পত্তির মালিক?মুসলিম ধর্মে সম্পত্তি ভাগের নিয়ম একটু আলাদা। এখানে সবার ভাগ সমান নয়। আবার হিন্দু ধর্মে নিয়ম আরও আলাদা। প্রত্যেক ধর্মে নিয়ম আলাদা এবং মহিলাদের জন্য একেক রকম আর্থিক নিয়ম করা হয়েছে।

Equal Rights in Property: মায়ের মৃত্যুর পর তাঁর সম্পত্তি মেয়ে পাবে? কী বলছে আইন?
সম্পত্তির নিয়মImage Credit source: Getty Images

|

Oct 12, 2026 | 8:07 PM

কলকাতা: পরিবারে সম্পত্তি নিয়ে ঝগড়াঝাটি নতুন কিছু বিষয় নয়। বাবা, ঠাকুরদার সম্পত্তিতে ছেলে ও মেয়ের সমান অধিকার আছে বলে অনেকেই মনে করেন। তবে মায়ের নিজের বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির ক্ষেত্রে কী নিয়ম? মা যদি কোনও উইল না লিখে হঠাৎ মারা যান, তাহলে সেই সম্পত্তির কী হবে? কে হবেন সেই সম্পত্তির মালিক? এই নিয়েই নির্দিষ্ট নিয়ম আছে হিন্দু ও মুসলিম – দুই ধর্মে।

হিন্দু ধর্ম অনুযায়ী –

হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী, যদি মা কোনও উইল না করে মারা যান, তাহলে তাঁর সম্পত্তির ভাগ সবার মধ্যে সমানভাবে ভাগ হয়। মায়ের সম্পত্তির উপর তাঁর স্বামী ও সন্তানদের সমান ভাগ থাকে।

যদি কন্যাসন্তান থাকে, যদি সেই কন্যার বিয়ে হয়ে গিয়ে থাকে, তাহলেও তিনি মায়ের সম্পত্তিতে ভাইয়ের মতো সমান ভাগ পাওয়ার যোগ্য। মেয়ে একা থাকলে সব সম্পত্তি মেয়ে একাই পাবে।

যদি কোনও সন্তান না থাকে, তাহলে সেই সম্পত্তি ওই মহিলার স্বামীর বাড়ির লোকজনরা পাবে। যদি মহিলার স্বামী বা তাঁর পরিবারের কেউ বেঁচে না থাকে, তাহলে সম্পত্তির মালিক হবে তাঁর বাপের বাড়ির সদস্যরা।

মুসলিম আইন-

মুসলিম ধর্মে সম্পত্তি ভাগের নিয়ম একটু আলাদা। এখানে সবার ভাগ সমান নয়। ইসলামি শরিয়া আইন অনুযায়ী, এখানে একজন মেয়ে যা সম্পত্তি পায়, একজন ছেলে পায় সেই সম্পত্তির দ্বিগুন। বিবাহিত মেয়েরাও মায়ের সম্পত্তির ভাগ চাইতে পারে, তবে ভাইয়ের তুলনায় তারা পাবে অর্ধেক। তবে মা বেঁচে থাকতে যদি উইল করে যান, তবেই এই নিয়মের হেরফের হতে পারে।

স্বামীর আগের বা পরের পক্ষের সন্তান অর্থাৎ সৎ সন্তানের মায়ের সম্পত্তিতে কোনও আইনি অধিকার থাকে না। তবে আইনগতভাবে মা যদি উইল করে তাঁদের নাম লিখে যান, তাহলেই তাঁরা উইলের ভাগিদার হবেন।

সম্পত্তি নিজের নামে করতে কী কী লাগে?

১- মায়ের ডেথ সার্টিফিকেট

২- আইনি উত্তরাধিকার সার্টিফিকেট

৩- সম্পত্তির আসল দলিল

৪- যদি কোনও উইল করা থাকে, তার কপি।

সাধারণত তথ্যের অভাবের কারণে অনেক সময় মায়ের মৃত্যুর পর মেয়েরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হন। তাই মা বেঁচে থাকতেই একটি উইল করে যাওয়া সবথেকে ভাল উপায়, যাতে কোনও ঝামেলা না হয়।

Loading...
Unable to load recommendations.
Follow Us