
নয়া দিল্লি: ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুললে নমিনি রাখাই শ্রেয়। তবে অনেকেই এমন আছেন যারা অনেক দিন আগে অ্যাকাউন্ট খুলেছেন এবং তাদের অ্যাকাউন্টে কোনও নমিনি নেই। যদি এমন কোনও গ্রাহকের মৃত্যু হয়, তাহলে তাঁর টাকার কী হয়? অনেকেই ভাবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি না থাকলে, মৃত্যুর পর সেই টাকা আর পাওয়া যায় না। কিন্তু এমনটা একেবারেই নয়।
নমিনি না থাকলেও, মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা সেই টাকা পেতে পারেন। তবে এর জন্য কিছু আইনি প্রক্রিয়া মেনে চলতে হয়।
কোনও ব্যক্তির যদি অ্যাকাউন্টে নমিনি না থাকে, তাহলে আইনিভাবে তাঁর উত্তরাধিকারী ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারেন।
এর জন্য যে নথিগুলি জমা দিতে হবে, সেগুলি হল:
সব নথি যাচাইয়ের পর ব্যাঙ্ক টাকা ট্রান্সফার করে দেয়। এই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সমিশন (Transmission)।
এখানেই সবচেয়ে বড় ভুল ধারণা তৈরি হয়। নমিনি মানেই মালিক নয়, নমিনির কাজ শুধুমাত্র সম্পত্তি রক্ষা করা, তার মালিকানা নয়। যদি কোনও ব্যক্তি উইল না করে মারা যান, তাহলে তার সম্পত্তি ভাগ হবে আইন অনুযায়ী—স্ত্রী, সন্তান বা বাবা-মায়ের মধ্যে।
ধরা যাক, আপনার বাবা যদি নিজের উপার্জিত একটি ফ্ল্যাট রেখে যান এবং কোনও উইল না করে মারা যান, তাহলে সেই সম্পত্তি ভাগ হবে আইন অনুযায়ী লিগ্যাল হেয়ারদের মধ্যে—যেমন স্ত্রী, সন্তান বা বাবা-মা। নমিনি শুধুমাত্র কেয়ারটেকারের ভূমিকা পালন করে। সম্পত্তি হস্তান্তর হয় বিভিন্ন আইনের মাধ্যমে, যেমন:
হিন্দু পরিবারে সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে প্রযোজ্য হয় হিন্দু উত্তরাধিকারী আইন (Hindu Succession Act)।
এতে প্রথমে-