AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIP Payment Failed: আপনার SIP কি আদৌ নিরাপদ? কেন বারবার পেমেন্ট ফেল হচ্ছে, জেনে নিন

SIP Payment Issues: বেশিরভাগ ক্ষেত্রে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকার কারণে এসআইপি (SIP) পেমেন্ট ফেল হয়। কখনও কখনও, মানুষ দিনের শেষে টাকা জমা দেয়, কিন্তু ততক্ষণে অটো-ডেবিট প্রক্রিয়া শুরু হয়ে যায়। একই দিনে একাধিক এসআইপি থেকে টাকা কেটে নেওয়া হলে সমস্যাটি আরও বেড়ে যায়। এর ফলে জরিমানাও হতে পারে।

SIP Payment Failed: আপনার SIP কি আদৌ নিরাপদ? কেন বারবার পেমেন্ট ফেল হচ্ছে, জেনে নিন
প্রতীকী ছবিImage Credit: TV9 Bharatvarsh
| Updated on: Jun 06, 2026 | 4:51 PM
Share

নয়া দিল্লি: বিনিয়োগের মাধ্যম হিসেবে এখন সবথেকে জনপ্রিয় এসআইপি (SIP)। কম বিনিয়োগে দুর্দান্ত রিটার্ন পাওয়া যায়। তাই, অনেকেই এখন এসআইপি-তে বিনিয়োগ (SIP Investment) করছেন। এসআইপি মূলত স্বয়ংক্রিয় পদ্ধতি। অর্থাৎ, এসআইপি করার পর প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট অঙ্কের নির্দিষ্ট টাকা কেটে নেওয়া হয়। কিন্তু, আপনি কীভাবে বুঝবেন আদৌ এসআইপি-র টাকা ঠিকভাবে জমা পড়ছে কি না? এরকমও দেখা গিয়েছে, বারবার পেমেন্ট ফেল হচ্ছে। অথচ আপনি হয়তো এই বিষয়ে অবগত নন। কেন পেমেন্ট বারবার ব্যর্থ (SIP Payment Failed) হচ্ছে? আপনার এসআইপি আদৌ নিরাপদ?

কেন SIP পেমেন্ট ব্যর্থ হয় বারবার?

বেশিরভাগ ক্ষেত্রে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকার কারণে এসআইপি (SIP) পেমেন্ট ফেল হয়। কখনও কখনও, মানুষ দিনের শেষে টাকা জমা দেয়, কিন্তু ততক্ষণে অটো-ডেবিট প্রক্রিয়া শুরু হয়ে যায়। একই দিনে একাধিক এসআইপি থেকে টাকা কেটে নেওয়া হলে সমস্যাটি আরও বেড়ে যায়। এর ফলে জরিমানাও হতে পারে।

ভুল SIP সেটআপ

অনেকেই তাঁদের সব এসআইপি একই তারিখে সেট করেন। যেমন বেতন পাওয়ার ঠিক পরেই। যদি তাঁদের বেতন পেতে দেরি হয় বা সেই দিনে ব্যাঙ্কে কোনও সমস্যা থাকে, তাহলে সমস্ত এসআইপি একসঙ্গে ব্যর্থ হয়ে যেতে পারে। তাই,মাস জুড়ে এসআইপি-র তারিখগুলো ধাপে ধাপে সেট করাই ভালো।

UPI অটোপে-তে নতুন সমস্যা

২০২৬ সালে ইউপিআই অটোপে সিস্টেমে প্রযুক্তিগত পরিবর্তন এবং অতিরিক্ত চাপের কারণে কিছু এসআইপি পেমেন্ট ব্যর্থ হচ্ছে বলেও জানা গিয়েছে। অনেকেই এই বিজ্ঞপ্তিগুলো উপেক্ষা করেন, যা সমস্যাটিকে আরও বাড়িয়ে তোলে।

সঠিক SIP সিস্টেম কোনটি?

আপনার অ্যাকাউন্টে একটি ছোট বাফার ব্যালেন্স রাখুন। পেমেন্ট ফেলের কোনও মেসেজ এলে উপেক্ষা করবেন না। এসআইপি-তে সাফল্য কেবল সঠিক মিউচুয়াল ফান্ড বেছে নেওয়ার উপরই নির্ভর করে না, বরং নিয়মিত এবং নির্ভুল অর্থপ্রদান ব্যবস্থাপনার উপরও নির্ভর করে।

Follow Us