
নয়া দিল্লি: চাকুরিজীবীদের ভবিষ্যতের সঞ্চয় হল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফও (EPFO)। বেতনের একটা অংশ এবং যে সংস্থায় কাজ করছেন, তাদের তরফেও নির্দিষ্ট অঙ্ক প্রতি মাসে ইপিএফ অ্যাকাউন্টে জমা পড়ে। প্রতি বছরই ইপিএফ অ্যাকাউন্টে জমা অর্থের উপরে সুদও পাওয়া যায়। এবার কি সেই সুদের অঙ্ক বৃদ্ধি করবে সরকার?
সম্প্রতিই ইপিএফও-র সুদের হার বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল সংসদে। জানতে চাওয়া হয়েছিল, শ্রম মন্ত্রক কি এবার ইপিএফওর সুদের হার বৃদ্ধি করে ১০ শতাংশ করবে? এর জবাবে কেন্দ্রীয় শ্রম মন্ত্রী শোভা কারান্ডলজে লোকসভায় জানান যে শ্রম মন্ত্রকের তরফে পিএফের সুদের হার ১০ শতাংশ বৃদ্ধি করার কোনও আবেদন জমা পড়েনি।
বর্তমানে ইপিএফে সুদের হার রয়েছে ৮.২৫ শতাংশ। ২০২২-২৩ অর্থবর্ষে শেষবার পিএফের সুদের হার বৃদ্ধি করা হয়েছিল। এরপর থেকে আর সুদের হার বৃদ্ধি করা হয়নি। দীর্ঘদিন ধরে ইপিএফের সুদের হার বৃদ্ধির কথা বলা হয়েছিল।
ইপিএফও বর্তমানে নতুন একটি ফিচার এনেছে পাসবুক লাইট (Passbook Lite) নামে। ইপিএফও গ্রাহকরা সরাসরি তাদের জমা অর্থ, কত টাকা তোলা হয়েছে এবং কত ব্যালেন্স রয়েছে, তা দেখতে পারবেন। এর জন্য