AC Coach Upgradation: স্লিপার কোচের টিকিটেই আপনি AC-তে ঘুমিয়ে যেতে পারবেন! রেলের এই দারুণ সুবিধার খবর অনেকেই জানেন না…

Indian Railways Upgrade Feature: যদি এসি কামরায় কোনও সিট ফাঁকা থাকে, তাহলে সেখানে স্লিপার কোচের যাত্রীদের অটো আপগ্রেড করে এসি কোচে আসন দেওয়া হতে পারে। একমাত্র কনফার্ম টিকিট থাকলেই এই আপগ্রেডেশন সম্ভব। অন্যদিকে, যাদের আরএসি টিকিট বা ওয়েটিং লিস্টে নাম রয়েছে, তাদের সিট কনফার্ম করা হয়।

AC Coach Upgradation: স্লিপার কোচের টিকিটেই আপনি AC-তে ঘুমিয়ে যেতে পারবেন! রেলের এই দারুণ সুবিধার খবর অনেকেই জানেন না...
ফাইল চিত্র।Image Credit source: Raj K Raj/HT via Getty Images

|

May 07, 2026 | 3:04 PM

নয়া দিল্লি: দূরপাল্লার ট্রেনে কম-বেশি সকলেই যাতায়াত করেছেন। তবে রেলের অনেক নিয়ম সম্পর্কে অনেকেই জানেন না। সম্প্রতিই ভারতীয় রেলওয়ে একটি নতুন সুবিধা চালু করেছে, যা জানলে অবাক হয়ে যাবেন। নন-এসি বা স্লিপার কামরার টিকিট থাকা সত্ত্বেও যাত্রীরা এসি কোচে ভ্রমণ করতে পারবেন। কীভাবে এটা সম্ভব, জেনে নিন-

ভারতীয় রেলওয়েতে রয়েছে অটো আপগ্রেডেশন ফিচার্স (Auto-Upgradation feature), যা সম্পর্কে অনেকেই জানেন না। এই ফিচারের দৌলতে আপনি স্লিপার টিকিট আপগ্রেড করে নিখরচায় এসি কোচে ভ্রমণ করতে পারেন।

কীভাবে এই ফিচার কাজ করবে?

যখন আইআরসিটিসি (IRCTC)-র ওয়েবসাইট থেকে অনলাইন টিকিট কাটবেন, তখনই এই অপশন পাওয়া যায়। আপনি যদি ইয়েস অপশনে ক্লিক করেন, তাহলে আপনার টিকিট উচ্চতর শ্রেণিতে আপগ্রেড হয়ে যায়। যদি এসি কামরায় কোনও সিট ফাঁকা থাকে, তাহলে সেখানে স্লিপার কোচের যাত্রীদের অটো আপগ্রেড করে এসি কোচে আসন দেওয়া হতে পারে।

একমাত্র কনফার্ম টিকিট থাকলেই এই আপগ্রেডেশন সম্ভব। অন্যদিকে, যাদের আরএসি টিকিট বা ওয়েটিং লিস্টে নাম রয়েছে, তাদের সিট কনফার্ম করা হয়। আইআরসিটিসি-র অটো আপগ্রেডেশন সিস্টেম শুধুমাত্র এসি ক্লাসের জন্যই সীমাবদ্ধ। এর জন্য কোনও অতিরিক্ত টাকা দিতেও হয় না।

তবে যদি কোনও ওয়েটিং লিস্ট না থাকে, তাহলে অটো-আপগ্রেডেশন ফেসিলিটি পাওয়া যায় না। তখন যাত্রীদের নিজেদের সিটেই বসতে হয়।

Follow Us