LIC Scheme: একবার বিনিয়োগ করলেই রিটার্ন পাবেন ৬ গুণ, LIC-র এই স্কিমের কথা জানেন?

LIC Fixed Deposit Scheme: এলআইসি-তে রয়েছে ফিক্সড ডিপোজ়িট স্কিম। এই স্কিমটি আপনাকে কোটিপতি করে দিতে পারে। আপনাকে শুধুমাত্র একবারই বিনিয়োগ করতে হবে। এই স্কিমে একবার বিনিয়োগ করলেই আপনি একটি মোটা অঙ্কের টাকা উপার্জন করতে পারবেন। ৯০ দিনের শিশু থেকে শুরু করে ৬৫ বছর পর্যন্ত যে কেউ এই এলআইসি-র পলিসি থেকে উপকৃত হবেন।

LIC Scheme: একবার বিনিয়োগ করলেই রিটার্ন পাবেন ৬ গুণ, LIC-র এই স্কিমের কথা জানেন?
এলআইসি স্কিমImage Credit source: TV9 Bharatvarsh

Apr 26, 2026 | 4:00 PM

নয়া দিল্লি : আপনি কীসে বিনিয়োগ করেন? সাধারণত বিনিয়োগের সবথেকে জনপ্রিয় মাধ্যমগুলি হল ব্যাঙ্কের ফিক্সড ডিপোজ়িট (Bank Fixed Deposit), পোস্ট অফিসের বিভিন্ন স্কিম, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড (Mutual Fund)। এছাড়া এলআইসি-তেও (LIC) অনেকে বিনিয়োগ করেন। এলআইসি-তে বিনিয়োগ করলেও ভালো রিটার্ন (LIC Return) পাওয়া যায়। এখানে এলআইসি-র একটি পলিসির কথা উল্লেখ করা যেতে পারে। যেখানে আপনার বিনিয়োগে আপনি ছয়গুণ রিটার্ন পেতে পারেন।

LIC ফিক্সড ডিপোজ়িট স্কিম

এলআইসি-তে রয়েছে ফিক্সড ডিপোজ়িট স্কিম। এই স্কিমটি আপনাকে কোটিপতি করে দিতে পারে। আপনাকে শুধুমাত্র একবারই বিনিয়োগ করতে হবে। এই স্কিমে একবার বিনিয়োগ করলেই আপনি একটি মোটা অঙ্কের টাকা উপার্জন করতে পারবেন। ৯০ দিনের শিশু থেকে শুরু করে ৬৫ বছর পর্যন্ত যে কেউ এই এলআইসি-র পলিসি থেকে উপকৃত হবেন। এছাড়াও,এই ফিক্সড ডিপোজি়ট স্কিমে আপনি ১০ বছর থেকে ২৫ বছর পর্যন্ত নির্দিষ্ট মেয়াদের পলিসিও বেছে নিতে পারেন। অর্থাৎ আপনি ১০ বছরের জন্য়ও বিনিয়োগ করতে পারেন বা ২৫ বছরের জন্যও বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগের মেয়াদের সর্বোচ্চ সীমা হবে ২৫ বছর।

রিটার্ন মিলবে ৬ গুণ

এলআইসি-র ফিক্সড ডিপোজিট স্কিমে ২ লক্ষ টাকার বীমা পলিসির জন্য জিএসটি-সহ এককালীন ৯৩,১৯৩ টাকা প্রিমিয়াম দিতে হবে। ২৫ বছর পূর্ণ হওয়ার পর আপনি ৫ লক্ষ ৪৫ হাজার টাকা পাবেন। অর্থাৎ প্রায় ৬ গুণ। সর্বনিম্ন বীমা অঙ্ক হল ৫০ হাজার টাকা। এই পলিসির জন্য বীমা অঙ্কের কোনও সর্বোচ্চ সীমা নেই। আপনি যদি কোনও শিশুর জন্য এই পলিসিটি কেনেন তবে শিশুটির বয়স ৮ বছর বা তার বেশি হলে কভারেজ শুরু হবে। যাঁর নামে পলিসি, তাঁর মৃত্যু হলে, পলিসির সম্পূর্ণ অর্থ নমিনিকে দেওয়া হবে।

Follow Us