
গুয়াহাটির মন্দিরে পুজো দেওয়ার পর হিমন্ত বিশ্বশর্মা বলেন,”আজ অসমে ভোটগ্রহণের দিন। এই ভোটগ্রহণের দিনে মা কামাখ্যার দর্শন লাভ করার সৌভাগ্য আমার হয়েছে। অসমের সমৃদ্ধি হোক এবং রাজ্যের মানুষের উন্নতি হোক। মায়ের কাছে এটাই প্রার্থনা করলাম।”
সকাল ৯টা পর্যন্ত অসমে ভোট পড়েছে ১৭.৮৭ শতাংশ। কেরলম ও পুদুচেরিতে ভোট পড়েছে ১৬.২৩ শতাংশ ও ১৭.৪১ শতাংশ।
গুয়াহাটির মা কামাখ্যা মন্দিরে পুজো দিলেন অসমের মুখ্যমন্ত্রী এবং জালুকবাড়ির প্রার্থী হিমন্ত বিশ্ব শর্মা। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী রিনিকি ভুঁইয়া শর্মাও।
#WATCH | Assam CM and candidate from Jalukbari, Himanta Biswa Sarma offers prayers at Maa Kamakhya Temple in Guwahati to offer prayers. His wife Riniki Bhuyan Sharma is also with him. pic.twitter.com/xJMWkKrrzi
— ANI (@ANI) April 9, 2026
ভোট দিলেন কেরলমের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সকাল সকাল কান্নুরে নিজের ভোটকেন্দ্র আমলা বেসিক আপার প্রাইমারি স্কুলে উপস্থিত হন তিনি।
#WATCH | Keralam CM Pinarayi Vijayan casts his vote in Assembly elections, at Pinarayi RC Amala Basic Upper Primary School in Kannur pic.twitter.com/yIVgSmzdPh
— ANI (@ANI) April 9, 2026
পুদুচেরির ভোটারদের উদ্দেশে নরেন্দ্র মোদী লেখেন, “আমি প্রত্যেক ভোটারকে গণতন্ত্রে উৎসবে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। রেকর্ড সংখ্যক ভোটদান করুন। বিশেষ করে আমাদের যুব ও নারীদের গণতন্ত্রের প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য আবেদন করছি। পুদুচেরির ভবিষ্যৎ গঠনে প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ।”
As the Puducherry Assembly elections commence, I urge every voter to come out and participate in record numbers. I especially appeal to our youth and to women voters to strengthen the process of democracy. Every vote matters in shaping the future of Puducherry.
— Narendra Modi (@narendramodi) April 9, 2026
কেরলমের ভোটারদের উদ্দেশে নরেন্দ্র মোদী লেখেন, “আমি কেরলমের জনগণকে নির্বাচনে বিপুল হারে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। রেকর্ড সংখ্যক ভোটদান করুন। বিশেষ করে রাজ্যের যুব ও নারীদের এগিয়ে এসে তাঁদের ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি।”
Calling upon the people of Keralam to vote in large numbers in the 2026 Assembly elections. Record participation will add vigour to Keralam’s democratic spirit. I particularly request the youth and women of the state to step forward and vote in large numbers.
— Narendra Modi (@narendramodi) April 9, 2026
দুই রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট শুরুর পরই টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অসমের ভোটারদের উদ্দেশে এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, “”অসমের জনগণকে বিপুল সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করার জন্য আবেদন জানাচ্ছি। আশা করি রাজ্যের তরুণ ও মহিলা ভোটাররা উৎসাহের সঙ্গে গণতন্ত্রের উৎসবে সামিল হবেন।”
As polling begins for the Assam Assembly elections 2026, I appeal to the people of Assam to exercise their franchise in large numbers. I hope that the state’s youth and women voters participate enthusiastically and make this election a celebration of democracy and public duty.
— Narendra Modi (@narendramodi) April 9, 2026
সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হল অসম, কেরলম ও পুদুচেরিতে। সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন। চলছে ভোটগ্রহণ।
Kerala, Assam, Puducherry Assembly Elections Voting 2026 Live News Updates in Bengali: ভোট শুরু। আজ তিন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ। সকাল সাতটা থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। আজ ভোটগ্রহণ চলছে অসম, কেরলম ও পুদুচেরিতে। সকাল থেকেই বুথে বুথে ভোটারদের লম্বা লাইন। সকাল সকালই গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছেন ভোটাররা। তিন রাজ্য মিলিয়ে মোট ২৯৬ আসনে নির্বাচন। তার মধ্যে কেরলমে ১৪০টি আসন, অসমে ১২৬টি ও পুদুচেরিতে ৩০টি আসনে ভোটগ্রহণ চলছে। অসমে ফের একবার দুই পক্ষের লড়াই। বিজেপি বনাম কংগ্রেস। আবার অসমে ভোটে লড়ছে তৃণমূলও। উত্তর-পূর্ব ভারতের রাজ্যে মোট ২২ আসনে লড়ছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, কেরলমে মূল লড়াই সিপিআই(এম)-র নেতৃত্বাধীন এলডিএফ বনাম কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ। ভোটের লড়াইয়ে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএও। এই দুটি রাজ্য ছাড়াও ভোট চলছে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে। তিন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটে নজরকাড়া প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পিনারাই বিজয়ন, হিমন্ত বিশ্বশর্মা, গৌরব গগৈ, এন রঙ্গস্বামী প্রমুখ। এছাড়া আজ তিন রাজ্যে উপ নির্বাচনও রয়েছে। কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরার একটি করে বিধানসভা আসনে উপনির্বাচন শুরু হয়েছে।