West Bengal News Today Live: এবার ব্রিগেডে সভা মোদীর, রথযাত্রার পরিকল্পনা সেরে ফেলেছে বিজেপি

Breaking News in Bengali Live Updates: একদিকে ভোটের মুখে রাজনৈতিক কর্মসূচি চলছে সব দলের। জোট সমীকরণ থেকে ইস্তেহার, সব ক্ষেত্রেই চলছে ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি। অমিত শাহের সঙ্গে বৈঠক সেরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যসভার ভোটের প্রার্থী নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

West Bengal News Today Live: এবার ব্রিগেডে সভা মোদীর, রথযাত্রার পরিকল্পনা সেরে ফেলেছে বিজেপি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: PTI

| Edited By: Avra Chattopadhyay

Mar 02, 2026 | 1:33 PM

খাস কলকাতায় শ্লীলতহানির ঘটনা। গাড়িতে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ কসবায়। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হল। শুক্রবার রাতে এক তরুণীকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে উঠে হেনস্থা করা হয় বলে অভিযোগ। সোমবার তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে দুজন কসবার ও একজন বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 17 Feb 2026 03:30 PM (IST)

    PM Modi: ব্রিগেডে সভা করবেন মোদী

    • বাংলায় প্রচারে জোর বিজেপির। অমিত শাহের পর রাজ্যে আসবেন নরেন্দ্র মোদী।
    • আগামী ১৮ মার্চ ব্রিগেডে জনসভায় উপস্থিত হতে পারেন প্রধানমন্ত্রী।
    •  সিঙ্গুরে শেষ সভা করেছিলেন প্রধানমন্ত্রী। ২ মাসের মাথায় ফের কলকাতায় সভা।
  • 17 Feb 2026 11:50 AM (IST)

    BJP Rath Yatra: রথযাত্রা নিয়ে শহরে বৈঠকে বিজেপি

    • ভোট প্রচারে শুরু হচ্ছে রাজ্য বিজেপির পরিবর্তন রথযাত্রা।
    • সল্টলেকের সেক্টর ফাইভের বেসরকারি হোটেলে হবে বৈঠক।
    •  বৈঠকে উপস্থিত থাকার কথা রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবদের থাকার কথা। মূলত দোল যাত্রার পর থেকে শুরু হয়ে যাবে বিজেপির নির্বাচনী প্রচার।
    • ১০টি বিভাগ থেকে ১০টি পরিবর্তন রথ বের করার পরিকল্পনা করেছে পদ্ম শিবির। সেই নিয়েই বৈঠক হওয়ার কথা।
  • 17 Feb 2026 11:46 AM (IST)

    TMC Candidate: প্রার্থী বাছতে বাক্স বসাল তৃণমূল

    • ইস্তেহারে কী থাকবে, কোন কেন্দ্রে কাকে টিকিট দেওয়া হবে, সব হিসেব কষে ফেলছেন রাজনীতিকরা। রীতি মেনে তৃণমূলও শুরু করে দিল বায়োডেটা জমা নেওয়ার প্রক্রিয়া।
    • ২০২১-এর পর ২০২৬, পাঁচ বছরে বদলেছে অনেক সমীকরণ। গতবার যাঁদের টিকিট দেওয়া হয়েছিল, তাঁরাই এবার টিকিট পাবেন নাকি নতুন মুখের তালিকা সামনে আসবে? আরও সেলিব্রিটি মুখ এনে কি চমকে দেবে রাজ্যের বর্তমান শাসক দল? এই সব জল্পনা থাকছেই।
    • তৃণমূল ভবনে চালু করা হয়েছে বায়োডেটা জমা দেওয়ার বিশেষ বাক্স। দলের যে কোনও সদস্য এই বক্সে নির্দিষ্ট বিধানসভার উল্লেখ করে প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারেন।
  • 17 Feb 2026 11:11 AM (IST)

    প্রতীক-উরের পকেটে তৃণমূলের টিকিট? ভোটমুখী বঙ্গে তুঙ্গে জল্পনা

    • সূত্রের খবর, চলতি সপ্তাহেই তৃণমূলে যোগ দিতে পারেন প্রতীক-উর রহমান।
    • আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকে দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে তাঁকে প্রার্থী করা হতে পারে বলেও তৈরি হয়েছে জল্পনা।
    • শেষ লোকসভা নির্বাচনে ডায়মণ্ড হারবারে সিপিএমের টিকিটে দাঁড়িয়েছিলেন প্রতীক-উর।
    • এবার তিনি যদি নেহাতই তৃণমূলে যোগদান করেন, তা হলে সেই দক্ষিণ ২৪ পরগনা থেকেই আবার প্রার্থী হিসাবে তাঁকে দেখা যেতে পারে বলে মনে করছেন একাংশ।
    • ঘাসফুল শিবিরের একটা অংশের ইঙ্গিত, তৃণমূলে নাম লেখালে মগরাহাট বিধানসভা কেন্দ্র থেকে টিকিট পেতে পারেন তিনি। কিন্তু সবটাই এখন জল্পনা।
  • 17 Feb 2026 09:36 AM (IST)

    Amit Shah-Suvendu: শাহ-শুভেন্দু বৈঠক

    • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে বৈঠক রাজ্য় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে।
    • সোমবার সন্ধ্যায় শাহের বাসভবনে পৌঁছে যান শুভেন্দু। এরপর প্রায় আধ ঘণ্টা ধরে চলে বৈঠক। 
    • সূত্রের খবর, গত কয়েকদিন আগেই দিল্লিতে বিজেপির বাংলার সাংসদদের সঙ্গে সুকান্ত মজুমদারের রাজধানীর বাসভবনে বৈঠক করেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। এই বৈঠকের সপ্তাহ খানেকের মাথায় মুখোমুখি শাহ-শুভেন্দু। যা কার্যত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ।
Follow Us