AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Canning Purba Assembly Assembly Election Result 2021 Live Update in Bengali: ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের জোর টক্কর, লাইভ আপডেটস

Canning Purba Assembly Election Result 2021 Live Update in Bengali: একুশে কোন দিকে বইবে হাওয়া?

Canning Purba Assembly Assembly Election Result 2021 Live Update in Bengali: ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের জোর টক্কর, লাইভ আপডেটস
গ্রাফিক্স - টিভি নাইন বাংলা
| Edited By: | Updated on: May 02, 2021 | 6:36 PM
Share

বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন সকাল থেকেই রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা তুঙ্গে। প্রথমবার দীর্ঘ আট দফায় ভোট হয়েছে বাংলায়। ২৯৪ বিধানসভা আসনের এই রাজ্যে কে ক্ষমতায় আসতে চলেছে তা আগামী কয়েক ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। ২৯৪ টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গের (West Bengal) দক্ষিণ ২৪ পরগণা জেলায় ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র ((Canning Purba Assembly Seat)। একুশের নির্বাচনে ওই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছে শওকত মোল্লাকে (Saokat Molla)। ভারতীয় জনতা পার্টির হয়ে দাঁড়িয়েছেন কালিপদ নস্কর (Kalipada Naskar) এবং সংযুক্ত মোর্চা সমর্থিত রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির RSMP হয়ে টিকিট পেয়েছেন প্রতাপ চন্দ্র মণ্ডল ( (Protap Chandra Mondal)। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ৮ দফায় ভোট হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল ও নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন বিজেপি, দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফলাফল ২০২১

ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে

২০১৬ বিধানসভা নির্বাচনের ফলাফল

বিগত বিধানসভা নির্বাচনে এই আসনে জিতেছে তৃণমূলের শৌকত মোল্লা। তিনি সিপিআইএম প্রার্থী অজিজুর রহমান মোল্লাকে ৫৫, ০৩৪ ভোটে হারিয়ে ছিলেন। তৃণমূল প্রার্থী মোট ভোট পেয়েছিলেন ১,১৫, ২৬৪টি এবং সিপিআইএম প্রার্থী পেয়েছিলেন ৬০, ২৩০টি ভোট। ২০১৬-র নির্বাচনে এখানে তৃতীয় স্থানে ছিল বিজেপি। পদ্মপ্রার্থী ১২,২৯৩ টি ভোট পেয়েছিলেন।

মোট ভোটারের সংখ্যা ২০১৬ বিধানসভার নিরিখে এই আসনে মোট ভোটারের সংখ্যা ২, ২০, ৬৬২ জন। আগের বিধানসভা নির্বাচনে এখানে মোট ভোট দিয়েছিলেন ১,৯৩, ৫৯৮ জন। এখানকার ২৪১ টি বুথে ৮৮ শতাংশের আশেপাশে ভোট পড়েছিল।

এই বিধানসভা কেন্দ্রে প্রথম বার ভোট পড়েছিল ১৯৭৭ সালে। যেখানে জয়ী হয়েছিলেন সিপিআইএম প্রার্থী আব্দুল রজ্জাক মোল্লা । ১৯৭৭ সাল থেকে ২০১১ পর্যন্ত এই কেন্দ্রে পর পর জিত পায় সিপিআইএম। যদিও ২০১৬ সালে ওই কেন্দ্রে ক্ষমতা হস্তান্তরিত হয়ে পৌঁছয় তৃণমূল প্রার্থীর কাছে।

বিগত নির্বাচনের পরিসংখ্যান

বর্তমান বিধায়ক: শৌকত মোল্লা মোট প্রাপ্ত ভোট: ১,১৫, ২৬৪ মোট ভোটার: ২, ২০, ৬৬২ ভোট শতাংশ: ৮৭.৭৪ মোট প্রার্থী: ৪

Follow Us