Galsi Assembly Election Result 2021 Live Update in Bengali: গলসি বিধানসভা কেন্দ্র: গলসি বিধানসভা আসনে বিজেপি ও তৃণমূলের মধ্যে জোর টক্কর, লাইভ আপডেটস

Galsi Assembly Election Result 2021 Live Update in Bengali: গলসি বিধানসভা কার দখলে? বাম, রাম না ঘাসফুলের?

Galsi Assembly Election Result 2021 Live Update in Bengali: গলসি বিধানসভা কেন্দ্র: গলসি বিধানসভা আসনে বিজেপি ও তৃণমূলের মধ্যে জোর টক্কর, লাইভ আপডেটস

|

May 02, 2021 | 2:39 PM

পশ্চিমবঙ্গে মোট ২৯৪ টি বিধানসভা আসন রয়েছে। যে দল ১৪৮টি আসন পাবে তারাই সংখ্যাগরিষ্ঠ। রাজ্যে জয়ের হ্যাট্রিক করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। হাল ছাড়েনি বিজেপি। তারাও বাংলায় ক্ষমতা পেতে মরিয়া। গলসি বিধানসভা কেন্দ্রে বিজেপি (BJP) প্রার্থী বিকাশ বিশ্বাস। তৃণমূল কংগ্রেস (AITMC) থেকে দাঁড়িয়েছেন নেপাল ঘড়াই। সংযুক্ত মোর্চার প্রার্থী ফরওয়ার্ড ব্লকের নন্দ পণ্ডিত। ২৯ এপ্রিল ভোটগ্রহণ হয়। ফলাফল ২ মে। সকলের চোখ ফলাফলের দিকে।

২০১৬ বিধানসভা নির্বাচনে গলসি

গত নির্বাচনে তৃণমূল প্রার্থী অলোককুমার মাঝি জয়ী হন। তিনি ফরওয়ার্ড ব্লক প্রার্থী নন্দ পন্ডিতকে ১০ হাজার ৭৭১ ভোটে পরাজিত করেছিলেন। অলোককুমার মাঝি পেয়েছিলেন ৯৫ হাজার ২০৩ ভোট। বাসুদেব মেটে পেয়েছিলেন ৮৪ হাজার ৪৩২। তৃতীয় স্থান অধিকারী বিজেপি প্রার্থী সুন্দর পাসওয়ান ২১,৪৩৫ ভোট পেয়েছিলেন।

মোট ভোটার সংখ্যা

২০১৬ বিধানসভার নিরিখে এই আসনে মোট ভোটারের সংখ্যা ২,৩৫,৫৪৭ জন। আগের বিধানসভা নির্বাচনে এখানে মোট ভোট দিয়েছিলেন ২,০১,০৭০ জন। এখানে ৮৬.৮ শতাংশ ভোট পড়েছিল।

সর্বশেষ নির্বাচনের পরিসংখ্যান

বর্তমান বিধায়ক: অলোককুমার মাঝি
মোট ভোট: ৯৫ হাজার ২০৩
মোট ভোটার: ২,৩৫,৫৪৭
ভোটার ভোটদান: ৮৬.৮ শতাংশ

Follow Us