Krishnaganj Assembly Election Result 2021 Live Update in Bengali: আশিসেই আস্থা কৃষ্ণগঞ্জের, ফুটল না জোড়াফুল

Krishnaganj Assembly Election Result 2021 Live Update in Bengali: কৃষ্ণগঞ্জ কার দখলে? বাম, রাম না ঘাসফুলের?

Krishnaganj Assembly Election Result 2021 Live Update in Bengali: আশিসেই আস্থা কৃষ্ণগঞ্জের, ফুটল না জোড়াফুল
নিজস্ব চিত্র

| Edited By: সুমন মহাপাত্র

May 02, 2021 | 11:31 PM

এবার নির্বাচনের হাওয়া সরগরম। পশ্চিমবঙ্গে মোট ২৯৪ টি বিধানসভা আসন রয়েছে। যে দল ১৪৮টি আসন পাবে তারাই সংখ্যাগরিষ্ঠ। কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি ( BJP) প্রার্থী আশিসকুমার বিশ্বাস। তৃণমূল কংগ্রেস (AITMC) থেকে দাঁড়িয়েছেন তাপস মণ্ডল। শেষ হাসি হাসলেন আশিস। কৃষ্ণগঞ্জ দখল বিজেপির।

এক নজরে কৃষ্ণগঞ্জের সব আপডেট: 

♦ ১৫ রাউন্ড শেষে কৃষ্ণগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী আশিস কুমার বিশ্বাস ৬ হাজার ২৫৭ ভোটে এগিয়ে।

♦ ১১ রাউন্ড শেষে কৃষ্ণগঞ্জ বিধানসভায় এগিয়ে বিজেপি।

♦কৃষ্ণগঞ্জ বিধানসভায় ষষ্ঠ রাউন্ড শেষে সামান্য ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী আশিস বিশ্বাস।

২০১৬ বিধানসভা নির্বাচনে কৃষ্ণগঞ্জ

কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে গত নির্বাচনে তৃণমূল প্রার্থী সত্যজিৎ বিশ্বাস জয়ী হন। তিনি ৪৩,৯২৮ ভোটে জিতেছিলেন। সিপিএমের মৃণাল বিশ্বাসকে হারিয়েছিলেন। সত্যজিৎ বিশ্বাস পেয়েছিলেন ১,১৪,৬২৬ ভোট। মৃণাল বিশ্বাস পেয়েছিলেন ৭০,৬৯৮ ভোট।

মোট ভোটার সংখ্যা

২০১৬ বিধানসভার নিরিখে এই আসনে মোট ভোটারের সংখ্যা ২,৫১,৭৭৩ জন। আগের বিধানসভা নির্বাচনে এখানে মোট ভোট দিয়েছিলেন ২,১৩,৬১৫ জন। এখানকার ২৮৯টি বুথে ৮৫ শতাংশের বেশি ভোট পড়েছিল।

১৯৭৭ সালে এখানে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১১ সালে এখানে তৃণমূল জয়ী হয়।

সর্বশেষ নির্বাচনের পরিসংখ্যান

২০১৬-র বিধায়ক: সত্যজিৎ বিশ্বাস
মোট ভোট: ১,১৪,৬২৬
মোট ভোটার: ২,৫১,৭৭৩
ভোটার ভোটদান: ৮৪.৮৮ শতাংশ
মোট প্রার্থী: ৭

Follow Us