Suvendu Adhikari Nandigram: প্রথমেই বাংলায় কী কী হবে, ঘোষণা করলেন শুভেন্দু

Suvendu Adhikari Speech: ক্ষমতায় আসার আগে থেকেই বিজেপি এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছে, অনুপ্রেবশমুক্ত বাংলা গড়তে তারা বদ্ধপরিকর। পাশাপাশি, সরকারি নিয়োগে স্বচ্ছতা আনা এবং সিন্ডিকেট রাজ ও তোলাবাজি নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি। পাশাপাশি ভোট পরবর্তী পরিস্থিতিতে যাতে কেউ কোনও প্ররোচনায় পা না দেন, যাতে কেউ আইনশৃঙ্খলা হাতে তুলে না নেন, নেতাকর্মীদের সেটাও স্পষ্ট বার্তা দেন শুভেন্দু। 

Suvendu Adhikari Nandigram: প্রথমেই বাংলায় কী কী হবে, ঘোষণা করলেন শুভেন্দু
শুভেন্দু অধিকারীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 06, 2026 | 12:47 PM

নন্দীগ্রাম: নন্দীগ্রামে জনজোয়ারে ভাসলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর নামে নেতাকর্মীদের জয়ধ্বনি। শুভেন্দুকে ঘিরে আশায় বুক বেঁধেছেন নন্দীগ্রামের বাসিন্দারা। ক্ষমতায় আসার পর এবার বিজেপি কী কী করবে, সেটাই আরও একবার সাংবাদিকদের সামনে পরিস্কার করলেন শুভেন্দু।

কী কী করবে বিজেপি? 

১. সংকল্পপত্র পূরণ করা হবে।

২. সীমান্ত সুরক্ষিত করা হবে।

৩. নারীদের সুরক্ষিত করা হবে।

৪. নারী নিরাপত্তা সুরক্ষিত করা। তাঁর কথায়, “মহিলারা দরকারে যখন খুশি বাড়ি থেকে বেরোবেন। রাতে বেরনো যাবে না, এরকম কথা আগের মুখ্যমন্ত্রীর মতো আগামীর মুখ্য়মন্ত্রী বলবেন না।”

৫. সরকারি কাজ, বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগ বাড়বে। শুভেন্দু আশ্বাস দেন,  একসঙ্গে চুক্তিভিত্তিক যাঁরা কাজ করেন, তাঁদের ভবিষ্যৎ-নিরাপত্তা, কর্মসংস্থান সম্পূর্ণ না হওয়া পর্যন্ত উপযুক্ত বেকার ভাতা।

শুভেন্দু বললেন, “আগামী ১ বছরের মধ্যে রাজ্যের মানুষ প্রকৃত পরিবর্তনের স্বাদ পাবেন। মোদীর গ্যারান্টি, অমিত শাহর ঘোষিত সংকল্পপত্র অক্ষরে অক্ষরে সময় মতো পূরণ করার ক্ষেত্রে বিজেপি দায়বদ্ধ।”

উল্লেখ্য, ক্ষমতায় আসার আগে থেকেই বিজেপি এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছে, অনুপ্রেবশমুক্ত বাংলা গড়তে তারা বদ্ধপরিকর। পাশাপাশি, সরকারি নিয়োগে স্বচ্ছতা আনা এবং সিন্ডিকেট রাজ ও তোলাবাজি নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি। পাশাপাশি ভোট পরবর্তী পরিস্থিতিতে যাতে কেউ কোনও প্ররোচনায় পা না দেন, যাতে কেউ আইনশৃঙ্খলা হাতে তুলে না নেন, নেতাকর্মীদের সেটাও স্পষ্ট বার্তা দেন শুভেন্দু।

Follow Us