West Bengal Government Formation Highlights: কমিশনকে ধন্যবাদ জানাতে গেলেন শুভেন্দু অধিকারী
Bengal Assembly Election Results 2026 Live Updates in Bengali: কোথাও পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে। কোথাও মারধর করা হয়েছে। ফল ঘোষণার পর একাধিকজন খুন হয়েছেন। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। ভাঙচুরে উস্কানিদাতা ও ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে। এদিন বিজেপি নতুন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে সিদ্ধান্ত নিতে পারে। রাজ্যে প্রতি মুহূর্তের ঘটনার আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

শুভেন্দু অধিকারীImage Credit: Tv9 Bangla
কলকাতা: নির্বিঘ্নে মিটেছে ভোট-পর্ব। কোনও রক্তপাত হয়নি। কিন্তু, ফল ঘোষণার পরই বাংলার বিভিন্ন প্রান্তে উত্তেজনার খবর সামনে আসছে। কোথাও পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে। কোথাও মারধর করা হয়েছে। ফল ঘোষণার পর একাধিকজন খুন হয়েছেন। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। ভাঙচুরে উস্কানিদাতা ও ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে। এদিন বিজেপি নতুন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে সিদ্ধান্ত নিতে পারে। রাজ্যে প্রতি মুহূর্তের ঘটনার আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
LIVE NEWS & UPDATES
-
Suvendu Adhikari: কমিশনকে ধন্যবাদ জানিয়ে এলেন শুভেন্দু
- আজ ধন্যবাদ জানাতে এলাম। অনেকক্ষণ কথা হল। নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, তাই ধন্যবাদ জানালাম। অনেকে বলেছেন নিজের ভোট এবার নিজে দিতে পেরেছেন।
- মমতার পদত্যাগ সম্পর্কে বলেন, সংবিধানে লেখা আছে যেভাবে, সেটাই হবে। রাজ্যের কাছে উনি অপ্রাসঙ্গিক।
- শুভেন্দুর দাবি, ডিজিকে ফোন করে তিনি জেনেছেন ৫০টি FIR হয়েছে। ফাইল খোলা হবে।
-
CEO: রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের
- মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন না বলে গতকাল জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- এই পরিস্থিতিতে বুধবার লোকভবনে গিয়ে রাজ্যপাল আরএন রবির সঙ্গে দেখা করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।
- সঙ্গে ছিলেন নির্বাচনী আধিকারিকরা।
-
-
Suvendu Adhikari: ‘শান্তি বজায় রাখুন’, আবেদন শুভেন্দুর
- আজই মুখ্যমন্ত্রীর নাম ঠিক করতে পারে বিজেপি। কে মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে চলছে জল্পনা। এরই মধ্যে বুধবার সকালে নন্দীগ্রামে গেলেন শুভেন্দু অধিকারী।
- শুভেন্দুকে ঘিরে মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো।
- নন্দীগ্রামের মানুষকে ধন্যবাদ জানালেন শুভেন্দু।
- শান্তি বজায় রাখতে হবে। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কুকুরকে কামড়ায় না। হাতে কেউ আইন নেবেন না: শুভেন্দু
-
Mamata Banerjee: বিধায়কদের নিয়ে বিকেলে বৈঠকে বসছেন মমতা
- ১৫ বছর পর বাংলায় ক্ষমতা হারিয়েছে তৃণমূল। এবার তাদের বসতে হবে বিরোধী আসনে। কিন্তু, বিরোধী দলনেতা কে হবেন? আজ তা ঠিক করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
- আজ (বুধবার) বিকেলে বিধায়কদের বৈঠকে ডাকলেন মমতা।
- আজ কালীঘাটে বিকেল চারটেয় বৈঠক।
- বিরোধী দলনেতা স্থির হবে ওই বৈঠকে।
Published On - May 06,2026 11:36 AM
Follow Us
২০২৬ আইপিএলের কমলা টুপির দৌড়ে রয়েছেন কারা?
আইপিএল ইতিহাসের কিছু দুর্ধর্ষ ইনিংস, যা আজও অমলিন!
ভোটবঙ্গে তপ্ত ময়না, TMC প্রার্থীকে চোর চোর স্লোগান
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের কিছু সেরা কামব্যাক...
সিঁদুর পরার সময় ভুলেও করবেন না এই ভুলগুলি, সংসারে আসতে পারে ঘোর বিপদ!
ঝাড়গ্রামের ঝালমুড়িতে মজে প্রধানমন্ত্রী!
