AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Teachers SSC Scam Case: প্রথমে ঢুকত ‘With Held’ মেসেজ, বিকাশ ভবনের ৪ তলায় একসেট জেরক্স নিয়ে যেত অযোগ্যরা, পার্থ ‘ঘনিষ্ঠ’ জেলখাটা সন্তুই নিয়োগে দুর্নীতির প্রক্রিয়া ধাপে-ধাপে বলে দিলেন

SSC Scam: সন্তুর কথা অনুযায়ী, "কুন্তল বলেছিল, দাদা তুমি (সন্তু) কাকুর বাড়ি চলে আসো। পার্টি ফান্ডে টাকা তুলে দিতে হবে। তারপর বলেছিল, বসের সঙ্গে সব কথা হয়ে গিয়েছে।" কে এই বস? তাও স্পষ্ট জানালেন সন্তু।

Teachers SSC Scam Case: প্রথমে ঢুকত 'With Held' মেসেজ, বিকাশ ভবনের ৪ তলায় একসেট জেরক্স নিয়ে যেত অযোগ্যরা, পার্থ 'ঘনিষ্ঠ' জেলখাটা সন্তুই নিয়োগে দুর্নীতির প্রক্রিয়া ধাপে-ধাপে বলে দিলেন
সন্তু গঙ্গোপাধ্যায়, পার্থ ঘনিষ্ঠ জেলাখাটা Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 03, 2026 | 7:44 PM
Share

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি (SSC) মামলায় গ্রেফতার হয়েছিলেন। ইডি ও সিবিআই (CBI)-এর মতো তদন্তকারী সংস্থার চার্জশিটে নাম রয়েছে। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ সেই সন্তু গঙ্গোপাধ্যায় এবার মুখ খুললেন নিয়োগ দুর্নীতি নিয়ে। শুধু তাই নয়, পুরো প্রক্রিয়া কীভাবে হত সেই কথাও জানালেন এক্সক্লুসিভ টিভি ৯ বাংলায়। সন্তু জানালেন, “কার হাতে টাকা দিয়েছি, জানাব।”

কীভাবে চলত নিয়োগে দুর্নীতি?

সন্তুর কথা অনুযায়ী, “কুন্তল বলেছিল, দাদা তুমি (সন্তু) কাকুর বাড়ি চলে আসো। পার্টি ফান্ডে টাকা তুলে দিতে হবে। তারপর বলেছিল, বসের সঙ্গে সব কথা হয়ে গিয়েছে।” কে এই বস? তাও স্পষ্ট জানালেন সন্তু।

পার্থ ঘনিষ্ঠ এই ব্যক্তি আরও জানান, “আমাদের বলা হয়, যাঁরা উত্তীর্ণ হয়নি তাদের একটা তালিকা জমা দিতে হবে। বসের সঙ্গে কথা হয়েছে। বিকাশ ভবনে সাক্ষাৎকারে ডাকা হবে। তার জন্য সমস্ত লিস্ট দিতে হবে। কুন্তলের কাছে লিস্ট জমা দিতে হত।”

লিস্ট জমা করার পর কী হত?

সন্তু বলেন, “যাঁরা উত্তীর্ণ হননি তাঁদের ফোনে With held এসএমএস (SMS) আসে। এদের ইন্টারভিউতে ডাকা হতো। বিকাশ ভবনে ৭ দিন ধরে চলে সাক্ষাৎকার পর্ব। অযোগ্য প্রার্থীরা মেসেজের প্রতিলিপি ও আধার কার্ড দেখায়। পুলিশ পুরো বিষয়টা দেখে ওদের চার তলায় পাঠিয়ে দেয়। এরপর নিজেদের নথির একসেট জেরক্স দেয়।”

পুরো পরিকল্পনা এখানেই শেষ হত না। এর পাশাপাশি এও জানান, “অযোগ্যরা বিকাশ ভবন থেকে বেরনো পর পাশের একটি বিখ্যাত শপিং মলে যেত। সেখানে কুন্তলের লোকেরা থাকত। তাদের কাছে তিন লক্ষ টাকা জমা করত। যেহেতু এই ইন্টারভিউটা রাত অবধি চলত। রাতে কুন্তল টাকাটা কাকুর বাড়ি জমা করে দিত।”

Follow Us
১৬ বছর ধরে এই স্কুলে পড়ুয়ারা অঙ্ক ক্লাস না করেই বাড়ি ফিরে যায়
১৬ বছর ধরে এই স্কুলে পড়ুয়ারা অঙ্ক ক্লাস না করেই বাড়ি ফিরে যায়
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর