West Bengal Live News Update: শহরজুড়ে হোর্ডিং টাঙানোর চেয়ে রাস্তা মসৃণ করা বেশি জরুরি, পুর কমিশনারকে পরামর্শ শমীকের
Breaking News Live Update in Bengali: কলকাতার এই বেহাল রাস্তা এবং হোর্ডিংয়ের রমরমা নিয়ে এবার সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কলকাতা পুরসভার পুর কমিশনার স্মিতা পাণ্ডেকে তাঁর পরামর্শ, পুজোর আগে শহরজুড়ে হোর্ডিং টাঙানোর চেয়ে সাধারণ মানুষের যাতায়াতের রাস্তাটুকু মসৃণ করা অনেক বেশি জরুরি।

LIVE NEWS & UPDATES
-
১০০-র কাছাকাছি পাকিস্তান
গতি তুলছে পাকিস্তান। ৭৬ রানে তিন উইকেট পাকিস্তানের।
-
CPIM Party Office: দত্তপুকুরে সিপিএমের পাঁচটি পার্টি অফিসে পরপর ভাঙচুর
পরপর সিপিএমের (CPIM) পাঁচটি পার্টি অফিসে একসঙ্গে ভাঙচুরের অভিযোগ উঠল। শুক্রবার তাণ্ডব চলে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানা এলাকায়। রাত ১১টা থেকে সাড়ে ১১টা নাগাদ দুষ্কৃতীরা বিভিন্ন পার্টি অফিসে ঢুকে তাণ্ডব চালায় বলে অভিযোগ। ঘটনায় আকাশ কর নামে এসএফআই নেতাকে গ্রেফতার করা হয়েছে। তবে বামেদের অভিযোগ মূলত বিজেপির বিরুদ্ধে।
বিস্তারিত পড়ুন, সিপিএমের অফিসে নথি পুড়ে ছাই, ভেঙে চুরমার সব, গ্রেফতার SFI নেতা
-
-
Bankura School: নেই অঙ্কের শিক্ষক, পাটিগণিত-বীজগণিত না শিখেই অষ্টম শ্রেণি পাস!
খোদ মন্ত্রীর এলাকার স্কুলেই ১৬ বছর ধরে নেই অঙ্কের শিক্ষক। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত হয় না কোনও অঙ্কের ক্লাস। প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের নেই টিউশন পড়ার সামর্থ্যও। গোঁজামিল দিয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও, অঙ্কের ভয়ে অষ্টম শ্রেণির পর স্কুলছুট হয় পড়ুয়ারা।
বিস্তারিত: অঙ্ক কী কঠিন! বছরের পর বছর পাটিগণিত-বীজগণিত না শিখেই ‘এইট’ পাশ করছে পড়ুয়ারা
দুর্গাপূজার আগে সেজে উঠছে তিলোত্তমা। শহরজুড়ে বিভিন্ন বিজ্ঞাপনী হোর্ডিংয়ের ছড়াছড়ি। কিন্তু এই জাঁকজমকের আড়ালেই লুকিয়ে রয়েছে শহরের কঙ্কালসার চেহারা। উৎসবের মুখেও কলকাতার বহু গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়। কলকাতার এই বেহাল রাস্তা এবং হোর্ডিংয়ের রমরমা নিয়ে এবার সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কলকাতা পুরসভার পুর কমিশনার স্মিতা পাণ্ডেকে তাঁর পরামর্শ, পুজোর আগে শহরজুড়ে হোর্ডিং টাঙানোর চেয়ে সাধারণ মানুষের যাতায়াতের রাস্তাটুকু মসৃণ করা অনেক বেশি জরুরি। এদিকে, আজ ফুটবল জ্বরে কাঁপছে কলকাতা। শনিবার যুবভারতীতে ভারত-ব্রাজিল ম্যাচ। সব খবরের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলা লাইভ পেজে।
Published On - Oct 03,2026 12:12 PM
