AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মীনাক্ষিদি লড়াইয়ের আদর্শ, জানকবুল লড়াই হবে: ঐশী

 জেএনইউ ছাত্র আন্দোলন থেকে খবরের শিরোনামে আসেন ঐশী। ছাত্র রাজনীতি থেকে এই প্রথম সক্রিয় রাজনীতির ময়দানে পদক্ষেপ তাঁর।

মীনাক্ষিদি লড়াইয়ের আদর্শ, জানকবুল লড়াই হবে: ঐশী
প্রচারে ঐশী, নিজস্ব চিত্র
| Updated on: Apr 01, 2021 | 6:34 PM
Share

পশ্চিম বর্ধমান: দলীয় রাজনীতিতে তাঁরা একে অপরের সতীর্থ। নির্বাচনের দ্বিতীয় দফায় যখন নন্দীগ্রামে (Nandigram) ভোটে লড়ছেন সিপিএম (CPM) প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায় তখন, আসানসোলের আরেক ভূমিকন্যা ঐশী ঘোষ জমা দিলেন মনোনয়ন। বৃহস্পতিবার সকালে, ঐশীর (Aishe Ghosh) পাশে দেখা গেল মীনাক্ষি মুখোপাধ্যায়ের বাবা মনোজ মুখোপাধ্যায়কে।

একুশের নির্বাচনে সংযুক্ত মোর্চার তরফে নজর কেড়েছেন তরুণ বাম প্রার্থীরা। দীপ্সিতা, সৃজনদের মতো এই তালিকায় আছেন ঐশী ঘোষ, মীনাক্ষি মুখোপাধ্যায়রা। বঙ্গ ভোটের এপিসেন্টার নন্দীগ্রামে (Nandigram) যেখানে একদিকে মমতা অন্যদিকে শুভেন্দুর মতো হেভিওয়েট নেতৃত্ব সেখানে একদম নতুন মুখ মীনাক্ষি নজর কেড়েছেন সকলের।

বৃহস্পতিবার সকালে, আসানসোলে জেলা শাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দিতে গিয়ে মীনাক্ষির এই লড়াইকেই সামনে তুলে ধরলেন ঐশী। তিনি বলেন, ‘মীনাক্ষিদি আমার আদর্শ। ওঁকে সবসময় লড়াই করতে দেখেছি। নবান্ন অভিযান হোক বা ভোটের ময়দানে। ওঁর এই লড়াইটাই তো ভরসা।’ শাসক শিবির ও গেরুয়া শিবিরকের নিশানা করে এ দিন ঐশী আরও বলেন, ‘ভোট দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার। দশ বছর ধরে যে অরাজকতা চলেছে তার জবাব দেওয়ার সময় এসেছে। মানুষ সেই জবাব দেবে। জানকবুল লড়াই হবে।’

বৃহস্পতিবার, ঐশীর পাশে দেখা যায় মীনাক্ষির বাবা মনোজ মুখোপাধ্যায়কে। মনোজবাবু জানান, মীনাক্ষির মতো ঐশীও তাঁর আরেক মেয়ে। আদর্শের লড়াইতে তিনি সবসময়ই দলের পাশে আছেন।

প্রসঙ্গত, জেএনইউ ছাত্র আন্দোলন থেকে খবরের শিরোনামে আসেন ঐশী (Aishe Ghosh)। ছাত্র রাজনীতি থেকে এই প্রথম সক্রিয় রাজনীতির ময়দানে পদক্ষেপ তাঁর। এই প্রথম প্রার্থী হয়ে বিধানসভা নির্বাচনে লড়ছেন তিনি। জামুড়িয়ায় ঐশীর বিপরীতে তৃণমূলের তরফে হরেরাম সিং এবং বিজেপির তরফে তাপস রায় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। ২০১৬-র নির্বাচনে সিপিএমের তরফে জাহানারা খাতুন জয়ী হন।

আরও পড়ুন: ‘নির্বাচন সেরে ঘরের মেয়ে ঘরে ফিরুক’, নন্দীগ্রামের উত্তেজনায় উদ্বিগ্ন মীনাক্ষির বাবা-মা

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট